দীর্ঘ আড়াই মাস ধরে জল না পেয়ে শান্তিপুরে জল প্রকল্পে তালা ঝোলালেন মহিলারা

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: দীর্ঘ আড়াই মাস জল না পেয়ে প্রবল প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে জলের দাবিতে ছাতা মাথায় কাঁখে কলসি, হাতে বালতি নিয়ে এলাকার মহিলারা সরকারি জল প্রকল্পে ঝোলালেন তালা। ঘটনাস্থল শান্তিপুর থানা এলাকায়। ঘটনাস্থলটি যে পঞ্চায়েতের অধীনে সেটির প্রধান বিজেপির। জানা গিয়েছে,
প্রায় আড়াই মাস ধরে জল না পাওয়ার কারণে জল প্রকল্পে তালা মারল এলাকাবাসী। ঘটনাটি শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর বিবেকানন্দ পল্লী এলাকার। শান্তিপুর(Shantipur) গোবিন্দপুর বিবেকানন্দ পল্লী এলাকাতে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনের গোবিন্দপুর জল প্রকল্প। তবে এখানে জল প্রকল্প থাকলেও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রায় দীর্ঘ আড়াই মাস ধরে তারা পানীয় জল সরবরাহ পাচ্ছেন না।

এর আগে জল প্রকল্প উদ্বোধনের সময় স্থানীয় পঞ্চায়েতকে পুরস্কৃত করেছিলেন এলাকাবাসীরা। তবে সেই এলাকাতেই বর্তমানে প্রত্যেক বাড়িতে কল থাকলেও তার থেকে আসছে না পানীয় জল। আর সেই কারণেই মূলত পানীয় জলের দাবিতে জল প্রকল্পের কাছে একত্রিত হয়ে জল প্রকল্পের তালা মারল স্থানীয় এলাকাবাসীরা। তাদের দাবি অতি দ্রুত কর্তৃপক্ষ এই সমস্যার সমাধান করুক এবং নিয়মিত তারা যেন পানীয় জলের পরিষেবা পান। এ বিষয়ে বাবলা পঞ্চায়েত প্রধান সুস্মিতা মুন্ডা(Susmita Munda) জানান, প্রধানমন্ত্রীর হার ঘর জল যে প্রকল্পটা আছে, সেটার জন্য প্রধানমন্ত্রী ওটার জন্য ওখান থেকে টাকা ছেড়ে দিচ্ছে। কিন্তু সেই টাকাটা মানুষের কাছে পর্যন্ত আসতে পারছে না। কারণ এখানে তোলাবাজি হয়। আমার এখানেও অনেক বাড়িতে জল পৌঁছেছে না সেই ব্যাপারে আমি বিডিও কে জানিয়েছিলাম। তারা বলেছে একটা মোটা পাইপ যায়নি ওটা গেলে পরেই জল পৌঁছাবে। আমি এটা নিয়েও তদন্ত করছি। আগে টিএমসি প্রধান ছিল কি করেছে কি করেনি আমার জানা নেই। এখন আমি দায়িত্বে আছি আমি চেষ্টা করব যাতে বাড়িতে মানুষের জলটা পৌঁছায়। অপরদিকে তৃণমূলের সদস্যা পম্পা পাল জানান, এই জলের সমস্যা বহুদিন ধরে চলছে।

এই পাম্প থেকেই জলটা যাচ্ছে মূল ট্যাংকিতে। আমাদের এখান থেকেই জল যাচ্ছে অথচ আমার এলাকার লোকই জল পাচ্ছি না। এবার আমি জনপ্রতিনিধি হিসেবে যতদূর চেষ্টা করার আমি করেছি। কিন্তু পাবলিক তো সেটা বুঝবে না। আমাদের কথা শুনতে হচ্ছে যে জল পাচ্ছে না। আমরা চেষ্টা করছি যাতে মানুষ জল পায়। এ বিষয়ে আমরা প্রধান উপপ্রধান বিডিও(BDO) সব জায়গায় কথা বলেছি কিন্তু কোনরকম কাজ হয়নি। তাও আমরা চেষ্টা করছি কারণ জলটা সবারই দরকার। এ বিষয়ে বাবলা পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান চন্দন সরকার জানান, জল প্রকল্পের তালা মারার বিষয়টা আমি সাংবাদিকদের কাছেই শুনলাম। হ্যাঁ এবার হয়তো কিছুদিন ধরে জলের একটা ডিস্টার্ব হচ্ছে। হচ্ছে না বলা যাবেনা। শুধু একটা জায়গায় নয় বাবলা অঞ্চল জুড়েই হচ্ছে। এটা সামান্য প্রবলেম, তাড়াতাড়ি মিটে যাবে আমরা এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এর আগেও জানিয়েছি। আমরা আবারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ