নেব না ভ্যাকসিন, উঠল ডাক

বিক্ষোভে অংশ নেন কমপক্ষে ৪৪ হাজার মানুষ

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ভ্যাকসিন বিরোধী আন্দোলনে তপ্ত অস্ট্রিয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার খবর অনুযায়ী, বিক্ষোভে অংশ নেন কমপক্ষে ৪৪ হাজার মানুষ। ইউরোপীয় ইউনিয়ন গোষ্ঠীভুক্ত অস্ট্রিয়া প্রথম দেশ, যে দেশ ১৪ বছর এবং ততোর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে করোনার টিকা বাধ্যতামূলক করেছে। পাশাপাশি এও বলা হয়েছে, যারা করোনা টিকা নেননি, তাদের ঘরে থাকতে হবে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার কয়েক হাজার মানুষ পথে নামে।

বিক্ষোভকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মত। কিন্তু তারপরেও এড়ান সম্ভব হয়নি। ক্ষিপ্ত জনতা বেশ কয়েকটি দোকানে আগুন লাগিয়ে দেয়। অন্যদিকে, পুলিশ মাস্ক না পরার অপরাধে তিনজনকে গ্রেফতার করেছে।

এই বিক্ষোভকর্মসূচির নেতৃ্ত্ব দেন অস্ট্রিয়ার রক্ষণশীল ফ্রিডম পার্টির নেতা হার্বাট কিকল।বিক্ষোভকারীদের দাবি, সরকার ভ্যাক্সিন নিতে জোরজবরদস্তি করছে। বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘ভ্যাকসিনকে না বলুন’।

অস্ট্রিয়ার মোট জনসংখ্যা ৮৯ লক্ষ। করোনায় প্রাণ হারিয়েছেন ১৩ হাজারের মতো। করোনায় এখনও পর্যন্ত মোট সংক্রমিতের সংখ্যা ১২ লক্ষ। এখনও পর্যন্ত দেশের ৬৮ শতাংশ মানুষের টিকার ডোজ সম্পন্ন হয়েছে। পশ্চিম ইউরোপের মধ্যে যা এখনও পর্যন্ত সর্বনিম্ন।

অস্ট্রিয়াবাসীর ভ্যাকসিনের প্রতি অনীহা দেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রীতিমতো প্রমাদ গুনছে। করোনার দাপট এখনও অব্যাহত। এর মধ্যে আবার করোনার নতুন প্রজাতি তারা দাপট দেখাতে শুরু করেছে। এই অবস্থায় অস্ট্রিয়ার শনিবারের বিক্ষোভের খবর শুনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রীতমতো উদ্বিগ্ন।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর