বিধানসভা ভোটে অরুণাচলে জয়ী বিজেপি, সিকিমে এসকেএম

Share:

নিজস্ব প্রতিনিধি, ইটানগর ও গ্যাংটক: প্রত্যাশামতোই উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য অরুণাচল প্রদেশে ক্ষমতা ধরে রাখল বিজেপি। ৬০ আসন বিশিষ্ট বিধানসভায় বিজেপি একাই জিতেছে ৪৫টি আসনে। অন্যদিকে সিকিমেও ফের ক্ষমতায় ফিরেছে শাসকদল সিকিম ক্রান্তিকারী মোর্চা। রাজ্য বিধানসভার ৩২টি আসনের মধ্যে ৩১টিই দখল করেছে এসডিএফ। দুই রাজ্যেই কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে কংগ্রেস। সিংহভাগ আসনে জামানত খুঁইয়েছেন শতাব্দী প্রাচীন দলের প্রার্থীরা। অরুণাচলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরলেও সিকিমে শূন্য হাতেই ফিরতে হয়েছে পদ্ম শিবিরকে।

লোকসভার প্রথম দফার নির্বাচনের সঙ্গেই গত ১৯ এপ্রিল অরুণাচল ও সিকিমে বিধানসভার ভোট নেওয়া হয়েছিল। ৬০ আসন বিশিষ্ট অরুণাচলে মনোনয়ন পর্বেই ১০ আসনে বিনা লড়াইয়ে জয়ী হন বিজেপি প্রার্থীরা। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন বিদায়ী মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু। রবিবার সকালে ভোট গণনা শুরু হতেই সিংহভাগ আসনে এগিয়ে যেতে শুরু করেন বিজেপি প্রার্থীরা। পদ্ম শিবিরের বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি বিরোধীরা। রাজ্যের ৬০ বিধানসভা আসনের মধ্যে বিজেপির ঝুলিতে গিয়েছে ৪৫টি আসন। আর এনডিএ’র আর এক শরিক দল তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) পেয়েছে ছয়টি আসন। বাকি ৯ আসনের মধ্যে ৩টি পেয়েছে এনসিপি, ২টি পেয়েছে পিপলস পার্টি অফ অরুণাচল, একটি কংগ্রেস এবং তিনটি গিয়েছে নির্দলদের কব্জায়।

অন্যদিকে সিকিমে ফের একচেটিয়া দাপট দেখিয়ে ক্ষমতায় ফিরেছে রাজ্যের শাসকদল সিকিম ক্রান্তিকারী মোর্চা। ৩২ আসনের মধ্যে ৩১টিই দখল করেছে। একটি আসনে জিতেছে বিরোধী দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট। কংগ্রেস ও বিজেপি ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। এসডিএফের সুনামিতে হেরে গিয়েছেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া।

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক