World Bicycle Day : জেনে নিন সাইকেল চালানোর ৫ দুর্দান্ত উপকারিতা

Share:

নিজস্ব প্রতিনিধি :  আজ হল ৩ই জুন, অর্থাৎ বিশ্ব সাইকেল দিবস। প্রতিবছর এই দিনটি সারা বিশ্বজুড়ে পালিত হয়। নিয়মিত সাইকেল চালালে শরীরে রোগ ব্যাধি দূরে থাকে। একথা বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব সাইকেল দিবসে জেনে নিন সাইকেল চালানোর উপকারীতা।

মেদ ঝরাতে : সাইকেল চালানোর প্রধান উপকার হচ্ছে মেদ ঝরা। একজন মানুষ প্রতিদিন সাইকেল চালালে তাঁর শরীরে কোলেস্টেরল কমে যায় এবং তখন শরীরের চর্বি ঝরতে থাকে। তাই কেউ যদি চর্বি ঝরাতে চান, তবে তাঁর উচিত প্রতিদিন অন্তত ২০ মিনিট সাইকেল চালানো।

হৃদরোগের ঝুঁকি কমাতে :  নিয়মিত সাইকেল চালালে রক্ত ​​চলাচলের উন্নতি হয় এবং হৃদযন্ত্র ও ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি পায়, যার ফলে হৃদরোগের ঝুঁকি কমে।

শক্তিশালী পেশী গঠনে : প্রতি দিন সাইকেল চালালে পায়ের পেশী শক্তিশালী হয়। যেহেতু সাইকেল চালাতে গেলে পায়ের ওপর একটি চাপ সৃষ্টি করতে হয় তাই প্রত্যেকদিন সাইকেল চালালে পায়ের জয়েন্টের ব্যথাও কমে যায়।

একগ্রতা ও সচেতনতা :  কেউ যখন সাইকেল চালায় তখন তাঁর নজর চারপাশের উপরে থাকে। অর্থাৎ এতে একাগ্রতা এবং সচেতনতা বাড়ে।

কোলেস্টেরল নিয়ন্ত্রণে : প্রত্যেকদিন সাইকেল চালালে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের সমস্যা দূর হয়ে যায়। কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকার ফলে হৃৎপিণ্ড থাকে সুস্থ সবল।

সচেতনতা :  আপনি যদি স্বাস্থ্যের ঝুঁকিতে থেকে থাকেন সেক্ষেত্রে সাইকেল চালানো নিরাপদ কিনা তা নিয়ে চিকিৎসকের কাছে পরামর্শ নিন।

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?