একাধিক রেকর্ড, স্মরণীয় ঘটনার নজির টি ২০ বিশ্বকাপে

Share:

নিজস্ব প্রতিনিধি : ২ জুন থেকে শুরু হয়েছে টি ২০ বিশ্বকাপ। এখনও পর্যন্ত যেকটি বিশ্বকাপ হয়েছে তাতে কিছু না কিছু ঘটনা ঘটেছে যা স্মরণীয় হয়ে রয়েছে। দেখে নেওয়া যাক, টি ২০ বিশ্বকাপকে ঘিরে ১০টি স্মরণীয় ঘটনা যা খুবই উল্লেখযোগ্য।

পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে, টি ২০ বিশ্বকাপে ছয় বলে ছয় মারার রেকর্ড রয়েছে। এই রেকর্ডটি হয়েছিল ২০০৭ সালের বিশ্বকাপে। ভারতের হয়ে যুবরাজ সিং ইংল্যান্ডের বোলার স্টুয়ার্ড ব্রডকে ছয় বলে ছক্কা মেরেছিলেন। সেই বিশ্বকাপেই ভারত-পাকিস্তানের মধ্যে গ্রুপ পর্বের ম্যাচ টাই হয়েছিল। তখন সুপার ওভার ছিল না। ম্যাচের ফলাফল নির্ধারণ হয়েছিল বোল আউট পদ্ধতিতে। সেই নিয়মে বল করে স্ট্যাম্প ভাঙতে হত বোলারদের। পাঁচটি প্রচেষ্টার মধ্যে প্রথম তিনটিতে ভারত সফল হলেও ব্যর্থ হয়েছিল পাকিস্তান।

অন্যদিকে ২০০৭ সালের বিশ্বকাপে আরও একটি রেকর্ড হয়। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৬০ রান করেছিল শ্রীলঙ্কা। টি ২০ বিশ্বকাপের ইতিহাসে শ্রীলঙ্কার করা রানই সর্বোচ্চ। অন্যদিকে ২০১৪ সালের টি ২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেদারল্যান্ড ৩৯ রানে আউট হয়ে যায়। এটাই বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন রান।

জানা যাচ্ছে, টি ২০ বিশ্বকাপের ইতিহাসে হাটট্রিকের রেকর্ড রয়েছে ৬টি। প্রথম রেকর্ডটি গড়েছিলেন অজি পেসার ব্রেড লি। বাংলাদেশের বিরুদ্ধে এই রেকর্ডটি করেছিলেন এই অজি বোলার। অন্যদিকে এই টি ২০ বিশ্বকাপে মাত্র ১ রানে জয়ের ঘটনা ঘটেছে পাঁচ বার। এরমধ্যে দুই বার ভারত জিতেছে। ২০১২ ও ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে ভারত ১ রানে জয় পেয়েছিল।

এদিকে টি ২০ বিশ্বকাপে দ্রুততম পঞ্চাশ করার রেকর্ড করেছিলেন যুবরাজ সিং। মাত্র ১২ বলে দ্রুততম পঞ্চাশ রান করার রেকর্ড গড়েছিলেন তিনি। অন্যদিকে এই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়ে রেকর্ড করেছেন সাকিব আল হাসান। পাশাপাশি বিরাট কোহলিও করেছেন সর্বোচ্চ রান। সাকিব আল হাসান এই বিশ্বকাপে এখন পর্যন্ত নিয়েছেন ৪৭টি উইকেট। অন্যদিকে এই বিশ্বকাপে ১১৪১ রান করেছেন বিরাট কোহলি।

 

 

 

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের