রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ ছবিতে রামায়ণের একাধিক তথ্য বিকৃতভাবে তুলে ধরা হয়েছে, এই অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আবেদনকারী। সিনেমার বিরুদ্ধে মামলা দায়ের করে জরুরি ভিত্তিতে শুনানির আবেদনও জানানো হয়েছিল। কিন্তু সেই আবেদনেই সাড়া দিল না দেশের শীর্ষ আদালত। শুক্রবার মামলাটির জরুরি শুনানি করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। তবে এই মামলার শুনানি যথাসময়ে হবে বলে জানিয়েছে বিচারপতিদের বেঞ্চ।

শুক্রবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন আবেদনকারীর আইনজীবী। তিনি আদালতকে জানান, গত ২৩ নভেম্বর মামলা দায়ের করা হলেও এখনও সেটি শুনানির জন্য তালিকাভুক্ত হয়নি। তাই দ্রুত শুনানির আবেদন জানান তিনি। আইনজীবীর অভিযোগ, সিনেমায় রামায়ণের একাধিক তথ্য বিকৃত করা হয়েছে। এর ফলে নতুন প্রজন্মের মধ্যে মহাকাব্যটি সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে। তবে এই আর্জিতে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করতে রাজি হয়নি শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, সিনেমাটি ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যাঁরা ছবিটি দেখার, তাঁরা ইতিমধ্যেই দেখে নিয়েছেন। ফলে এখনই এই মামলা নিয়ে জরুরি শুনানির প্রয়োজনীয়তা নেই। যথাসময়ে মামলাটি তালিকাভুক্ত করা হবে বলেও জানায় বেঞ্চ। এদিকে বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণও বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁর বক্তব্য, সিনেমার নির্মাতারা নিজেদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ছবি তৈরি করেছেন। কারও সেই উপস্থাপনা পছন্দ না হলে, তিনিও নিজের বিচারবুদ্ধি অনুযায়ী পাল্টা ছবি বা তথ্যচিত্র তৈরি করতে পারেন। এই ধরনের বিষয় নিয়ে আদালতের মূল্যবান সময় নষ্ট না করার বার্তাও দেন তিনি।

আরও পড়ুনঃ বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

উল্লেখ্য, নীতীশ তিওয়ারি পরিচালিত এবং নমিত মলহোত্র প্রযোজিত এই সিনেমায় রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করেছেন। ছবির বিষয়বস্তু নিয়ে বিতর্কের মধ্যেই সুপ্রিম কোর্টের এই অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে মামলাটির চূড়ান্ত শুনানি এখনও বাকি।

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা