দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শ্রীলঙ্কাকে দুরমুশ করে অভিযান শুরু দক্ষিণ আফ্রিকার

নিজস্ব প্রতিনিধি: অনরিখ নোখিয়ার আগুন ঝরানো বোলিংয়ের সুবাদে শ্রীলঙ্কাকে ছয় উইকেটে হারিয়ে টি ২০ বিশ্বকাপ অভিযান শুরু করল দক্ষিণ আফ্রিকা। সোমবার প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৯.১ ওভারে ৭৭ রানেই গুটিয়ে গিয়েছিলেন পাথুম নিশাঙ্কা-ওয়ানিন্দু হাসারঙ্গারা। জবাবে ১৬. ২ ওভারে চার উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যান হাইনরিখ ক্লাসেনরা।

নাজাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারঙ্গা। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে দাঁড়ায়। মন্থর  পিচে রান তুলতে হিমশিম খাচ্ছিলেন পাথুম নিশাঙ্কারা। উল্টোদিকে বল হাতে আগুন ঝরাতে থাকেন অনরিক নোখিয়া্-কাগিসো রাবাডারা। চতুর্থ ওভারে ফিরে যান পাথুম নিশাঙ্কা। তার পর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে লঙ্কা বাহিনী। কেউই বড় রানের জুটি বাঁধতে পারেননি। শ্রীলঙ্কার মাত্র তিন ব্যাটার দু’অঙ্কের রান করেছেন। তাঁরা হলেন কুশল মেন্ডিস (১৯), কামিন্দু মেন্ডিস (১১) এবং অ্যাঞ্জেলো ম্যাথুজ (১৬)। বাকি আট ব্যাটসম্যানের অবদান মাত্র ২৪। ফলে লজ্জার মুখে পড়তে হয় শ্রীলঙ্কাকে। মাত্র ১৯.১ ওভারে ৭৭ রানেই গুটিয়ে যায় লঙ্কা বাহিনী। দক্ষিণ আফ্রিকার পক্ষে নোখিয়া ৪ ওভারে ৭ রানে ৪ উইকেট নিয়েছেন। দু’টি করে উইকেট কাগিসো রাবাডা এবং কেশব মহারাজ।

জয়ের জন্য মাত্র ৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারে নুয়ান থুসারার বলে কামিন্দু মেন্ডিসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান রিজা হেনড্রিক্স (৪)। অল্প রানের পুঁজি নিয়েও দারুণ লড়াই করেন দাসুন শনাকা-মাথিশা পাথিরানা-ওয়ানিন্দু হাসারঙ্গারা। কুইন্টন ডি’কক (২০), আইডেন মার্করাম (১২), ত্রিস্তান স্টাবস (১৩) কেউ রান পাননি। ৫৮ রানে চার উইকেট খুঁইয়ে খানিকটা চাপে পড়ে যায় প্রোটিয়ারা। শেষ পর্যন্ত হাইনরিখ ক্লাসেন (অপরাজিত ১৯) দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। শ্রীলঙ্কার পক্ষে হাসারঙ্গা ৩.২ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

শনিবার রাজস্থানের বিরুদ্ধে খেলবেন কামিন্স? বড় ইঙ্গিত হায়দরাবাদের অধিনায়কের

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ