Loading live market data...
Loading active stocks...
Connecting...

বৃহত্তর কলকাতায় শুধুই ঘাসফুলের দাপট, উচ্ছ্বাস শুরু তৃণমূলের

বৃহত্তর কলকাতার ১০টি লোকসভা কেন্দ্রেই জিতে গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ বৃহত্তর কলকাতায় দাপট ঘাসফুলের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহত্তর কলকাতা(Greater Kolkata)। দুই ২৪ পরগনার একটা বড় অংশ, শহর কলকাতা এবং হাওড়া-হুগলি শিল্পাঞ্চল, এই নিয়েই বৃহত্তর কলকাতা। এই এলাকাতেই ছড়িয়ে আছে ১০টি লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রগুলি হল – কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, হাওড়া, শ্রীরামপুর, হুগলি, বারাসত, ব্যারাকপুর, দমদম, যাদবপুর ও ডায়মন্ডহারবার। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই ১০টি কেন্দ্রের মধ্যে ব্যারাকপুর ও হুগলি গিয়েছিল বিজেপির দখলে। কিন্তু এদিন অষ্টাদশ লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) গণনা শুরুর পর প্রথম ৩-৪ রাউন্ড থেকেই দেখা যাচ্ছিল ১০টি লোকসভা কেন্দ্রেই লিড তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। অর্থাৎ বৃহত্তর কলকাতায় দাপট ঘাসফুলের। শেষ পর্যন্ত সেটাই থেকে গেল ফলাফলে। 

তৃণমূলের জন্মের পর থেকেই বৃহত্তর কলকাতা কার্যত ঘাসফুল দুর্গ হিসাবেই চিহ্নিত হয়ে ছিল। কিন্তু ২০১৯ সালে সেই দুর্গেই কিছুটা হলেও ফাটল ধরাতে সক্ষম হয় বিজেপি(BJP)। হুগলি লোকসভা কেন্দ্রে জিতেছিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং ব্যারাকপুরে জয়ী হয়েছিলেন পদ্মপ্রার্থী অর্জুন সিং। এবারেও তাঁরাই সেখানে বিজেপির হয়ে লড়াই করছেন। কিন্তু দুইজনই এদিন হেরেছেন। শুধু তাই নয়, বৃহত্তর কলকাতার ১০টি লোকসভা কেন্দ্রেই তৃণমূল এবার বিশাল ভোটে লিড তুলেছে। তুলনার বৃহত্তর কলকাতার বাইরে তৃণমূলকে কিছুটা হলেও টক্কর দিচ্ছে বিজেপি। তবে সেখানেও ধস চোখে পড়ছে গেরুয়া শিবিরে।

বৃহত্তর কলকাতার এই ১০টি লোকসভা কেন্দ্রে বাম-কংগ্রেস প্রার্থীরা কীরকম ভোট কাটেন সেই দিকে অনেকের নজর ছিল। বিশেষ করে এই আসনগুলির সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে তাঁরা কোনও ভাগ বসাতে পারে কিনা সেই দিকেও অনেকের নজর ছিল। কিন্তু দেখা যাচ্ছে, সেই রকম কোনও থাবাই গাড়তে পারেনি বাম-কংগ্রেস জোট। সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক এই এলাকায় এখনও তৃণমূলের পক্ষেই যাচ্ছে। তবে বৃহত্তর কলকাতার বাইরে সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে কিছুটা হলেও থাবা গেড়েছে বাম-কংগ্রেস জোট। তার জেরে মালদা জেলার ২টি আসনে এবং উত্তর দিনাজপুর জেলার ১টি আসনে হারতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে।  

এসি কেনার বড় সুযোগ, Flipkart সেলে Voltas থেকে LG-র এসিতে বিশাল ছাড়

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া, ঘোষণা পুতিনের

তৃণমূল-বিজেপির সংঘর্ষে মাথা ফাটল তারকেশ্বর থানার ওসি’র, আহত একাধিক পুলিশকর্মী

দুর্দান্ত ব্যাটারি ও গেমিং পারফরম্যান্সে  নতুন সমীকরণ, Oneplus Nord 6 -এ মুগ্ধ টেকপ্রেমীরা

বাড়ির বাইরে বিজেপি নেতাকে লক্ষ্য করে পরপর চলল গুলি, অবস্থা আশঙ্কাজনক

অনেক বেশি ঘামছেন? ভাল লক্ষণ নয়! জেনে নিন চিকিৎসকদের মত

ঘরে আলমারি এই দিকে রাখলে হবে টাকার বৃষ্টি

চা খেলেই বুক জ্বালা, গলা টক? এই সহজ টোটকাতেই কমবে অ্যাসিডিটির সমস্যা

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

১৫ বছর পর বিরল শনি জয়ন্তী, জেনে নিন কোন ৪ রাশির খুলবে ভাগ্য?

মঙ্গলের নক্ষত্র পরিবর্তন ৪ রাশির জাতকদের জন্য সাফল্য নিয়ে আসছে

অপমান ও আইনি ঝামেলার আশঙ্কা, মেষ থেকে মীনের কেমন যাবে রবিবার?