একজন বার বার ব্যর্থ হচ্ছেন জয়ের মুখ দেখাতে, অপরজন শুধুই জেতাচ্ছেন

শুভেন্দু বার বার ব্যর্থ হয়েছেন দলকে বাংলার মাটিতে কোনও নির্বাচনে জয়ের মুখ দেখাতে। কিন্তু অভিষেক সেই জায়গাতেই চূড়ান্ত সফল।

Share:

নিজস্ব প্রতিনিধি: একজন রাজ্যের বিরোধী দলনেতা। অপরজন শাসক দলের সেনাপতি। প্রথমজন দলকে বাংলার(Bengal) মাটিতে একের পর এক নির্বাচনে হার উপহার দিয়ে চলেছেন, অপরজন দলকে একের পর এক নির্বাচনে জয় উপহার দিয়ে চলেছেন। ২৪’র ভোটেও(Loksabha Election 2024) সেই ছবির ধারা এক থাকল। প্রথমজন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) ও দ্বিতীয়জন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। একুশের ভোটের পরে শুভেন্দুকে রাজ্যের বিরোধী দলনেতা বানায় বিজেপি(BJP)। কিন্তু তিনি বিজেপিকে তারপর থেকে কোনও নির্বাচনেও জয়ের মুখ দেখাতে পারেননি। তা সে পুরসভা নির্বাচন হোক, কী পঞ্চায়েত নির্বাচন, কী লোকসভা বা বিধানসভার উপনির্বাচন। ধারাবাহিক ভাবে বাংলার মাটিতে নির্বাচনে হেরে চলেছে বিজেপি। ২৪’র ভোটেও বিজেপির আসন কমে গিয়েছে বাংলার মাটিতে। কিন্তু ঠিক তার উল্টো ছবি তুলে ধরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলকে(TMC) তিনি জয় এনে দিচ্ছেন বার বার। 

অভিষেক দলের সাংসদ হয়েছেন ২০১৪ সালে। কিন্তু দলে তাঁর আধিপত্য শুরু একুশের বিধানসভার মুখ থেকে। তারপর থেকে সময় যতই গড়িয়েছে, প্রায় সব নির্বাচনেই তৃণমূলকে জয়ের মুখ দেখিয়েছেন তিনি। দলকে শক্তিশালীও করেছেন। এবারেও তিনি দলকে বাড়তি আসন পাইয়ে দিয়েছেন। তবে উত্তরবঙ্গ নিয়ে তৃণমূলের উদ্বেগ থেকেই যাচ্ছে। আগামী দিনে শুভেন্দুকে দলের দেওয়া পদকে ধরে রাখতে হলে যেমন দক্ষিণবঙ্গে বিশেষ ভাবে নজর দিতে হবে, তেমনি অভিষেককেও নজর দিতে হবে উত্তরবঙ্গের দিকে। এই দুই রথীকে আবারও হয়তো ২৬’র ভোটে ভোটের ময়দানে দেখা যাবে, নিজ নিজ দলকে জেতানোর লড়াইয়ে। তখন আরও পরিষ্কার হবে দুই রথীর মধ্যে কে এগিয়ে আর কে পিছিয়ে! আপাতত কিন্তু অ্যাডভান্টেজে থাকছেন অভিষেকই। কেননা দলকে তিনি প্রায় সব নির্বাচনেই জয়ের মুখ দেখাতে পেরেছেন। আগামী দিনে তৃণমূলের অন্দরে অভিষেকের গুরুত্ব আর ক্ষমতা যে আরও বাড়তে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়