রাম রাজ্যের মিরাট থেকে জিতলেন ছোট পর্দার রাম

মিরাট থেকে জিতেছেন অরুণ গোভিল। কিন্তু খুবই কম সংখ্যক ভোটে। সকাল থেকে অভিনেতা অনেক ভোটেই পিছিয়ে ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে মিরাট থেকে জয়ী হলেন পর্দার রাম অরুণ গোভিল। ভোটগণনা পর্ব প্রায় শেষ পর্যায়ে। প্রত্যাশা সত্ত্বেও চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির ভিত অনেকটাই আলগা হয়ে গেল। খোদ নরেন্দ্র মোদী বারাণসী থেকে খুব কম সংখ্যক ভোটে জয়লাভ করেছেন। যতটা প্রত্যাশা নিয়ে মোদি মাঠে নেমেছিলেন, তা একেবারে ফিকে হয়ে গিয়েছে। এবার লোকসভা নির্বাচনে সকলের চোখ ছিল তারকা প্রার্থীদের উপরেও।

তবে বিজেপির প্রার্থী হয়ে কঙ্গনা, হেমা জিতলেও অনেক তারকা প্রার্থীই বিপুল ভোটে হেরেছেন। এবার উত্তরপ্রদেশের মিরাট থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন পর্দার রাম অরুণ গোভিল। অনেক প্রত্যাশা নিয়েই মিরাটে নিজেদের প্রার্থী করে বিজেপি। তবে গেরুয়া শিবিরের সেই প্রত্যাশা বিফলে যায়নি, মিরাট থেকে জিতেছেন অরুণ গোভিল। কিন্তু খুবই কম সংখ্যক ভোটে। সকাল থেকে অভিনেতা অনেক ভোটেই পিছিয়ে ছিলেন।

সন্ধ্যে আসতেই জয়ের পথে এগোতে থাকেন অভিনেতা। অরুণ গোভিল ১৮ তম লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রধান প্রার্থীদের একজন। ১০৫৮৫ ভোটে জিতলেন পর্দার রাম। রামায়ণ ধারাবাহিকের মাধ্যমে জনজীবনের নজরে এসেছিলেন তিনি। আর তাঁর চরিত্র ছিল রাম। তখন থেকেই ভক্তদের কাছে রাম হিসেবেই খ্যাত তিনি। অরুণ গোভিল ২০২৪ সালের লোকসভা সাধারণ নির্বাচনে উত্তর প্রদেশের মিরাট (সাধারণ) লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রার্থী হয়েছেন। ২০২৪ সালের সংসদীয় নির্বাচনে মিরাট আসন থেকে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভারতের নির্বাচন কমিশনে দাখিল করা নির্বাচনী হলফনামা অনুসারে এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) দ্বারা বিশ্লেষণ করা অনুসারে তার পেশা হল: কনসালটেন্সি, ভাড়া, ব্যাঙ্কের সুদ এবং লাভ। অরুণ গোভিলের শিক্ষাগত যোগ্যতা হল: স্নাতক এবং বয়স ৭২ বছর।

তার মোট ঘোষিত সম্পদ হল ১৪.৪ কোটি টাকা যার মধ্যে রয়েছে ৬ কোটি টাকা অস্থাবর সম্পদ এবং ৮.৫ কোটি টাকা অস্থাবর সম্পদ। তার মোট ঘোষিত আয় ২৩.১ লক্ষ টাকা যার মধ্যে ১৪.৯ লক্ষ টাকা স্ব আয়। অরুণ গোভিলের মোট ১৪.৬ লক্ষ টাকা দায় রয়েছে। বিজেপির এই প্রার্থী নির্বাচনী হলফনামায় তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলার অভিযোগ নেই।

 

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী