চাপ বাড়ল পার্থর, আরও সম্পত্তির হদিশ পেল ইডি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরও বিপাকে পড়লেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী । ফের  পার্থ  চট্টোপাধ্যায়ের আরও সম্পত্তি হদিস পেল  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে জানা গিয়েছে এই সম্পত্তি মূলত রয়েছে বীরভুমে। কোটি টাকার বেশি মূল্যে রয়েছে পাঁচটি পার্থ সম্পত্তি।

ইডির তদন্তে উঠে এসেছে, বীরভূমের যে সম্পত্তি হদিশ মিলেছে প্রত্যেকটি পার্থ-ঘনিষ্ঠের।   গত কয়েক দিনে বেশ কয়েক জনকে জেরা করে পার্থ সম্পর্কে এই নতুন তথ্য হাতে এসেছে। তবে ফের  পার্থ কত পরিমাণ সম্পত্তির হদিস মিলেছে তা এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানান হয়নি। আর এই সম্পত্তির হদিসের জেরে চাপ বাড়াল প্রাক্তন শিক্ষামন্ত্রীর।

বলা বাহুল্য, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের শুরুতে পার্থ-ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ হিসাবে উদ্ধার হয়েছিল ৪৯.৮০ কোটি টাকা।  শুধু তাই নয়  ৪ কোটির সোনা, কিছু জীবনবিমা এবং ফ্ল্যাট এবং বাড়ির খোঁজও মিলেছিল। আর সেই বাড়িটি ছিল বোলপুরে। যার নাম অপা। বর্তমানে পার্থ সঙ্গে অপাও রয়েছেন জেল হেফাজতে।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডি। আর এই তদন্ত করতে গিয়েই উঠে এসেছে একের পর এক তথ্য। সামনে এসেছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিপুল সম্পত্তি। এখন পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মোট ১৩৫ কোটি টাকার নগদ এবং সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।  এই আবহে আরও সম্পত্তির হদিশ পেল তদন্তকারী সংস্থা।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান