‘হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে’, তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনে হারের পরই একের এক বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর এবার দিল্লিতে সরকার গড়তে যখন নরেন্দ্র মোদি চন্দ্রবাবু নায়ডু এবং নীতীশ কুমারের সঙ্গে আলোচনা করছেন তখনই কটাক্ষ করলেন বিজেপির জনপ্রিয় নেতা। বৃহস্পতিবার দিলীপ ঘোষ  বলেন, ‘হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। সুযোগ পেয়ে শরিকরা বেশি দাবি করছে।   মানুষ ম্যান্ডেট দিয়েছে। সুশাসন তো দিতেই হবে।‘

পাশাপাশি বঙ্গে বিজেপির ভরাডুবি নিয়ে দিলীপ বলেন,’ ভোটে হার জিত আছে। কিন্তু পশ্চিমবঙ্গে সংগঠন শুয়ে পড়েছে। কর্মীরা বেরোননি।‘ শুধু দিলীপ ঘোষ নয় বাংলায় গেরুয়া শিবিরের অবস্থা নিয়ে সরব হয়েছেন বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। প্রশ্ন উঠছে তাহলে কি সত্যি বাংলায় বিজেপিতে ধস নেমেছে। এই পরিস্থিতিতে কেন বাংলায় গেরুয়া শিবিরের এই অবস্থা হয়েছে তা আগামী সাতদিনের মধ্যে জানতে চেয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বঙ্গে ৪২ আসনের মধ্যে ১২ টা পেয়েছে বিজেপি। যা ২০১৯ সালের চেয়ে অনেকটাই কম। শুধু রাজ্য নয় গোটা দেশে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। মাত্র ২৪০ টি আসন পেয়েছে পদ্ম শিবির। সেইজন্য  শরিক-নির্ভর দাপুটে নরেন্দ্র মোদি। এই পরিস্থিতিতে বিজেপির অবস্থা নিয়ে সরব হচ্ছে দলের নামজাদা নেতারা।

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র