সোভিয়েতের পতনের পর খরচ জোটাতে ট্যাক্সি চালিয়েছিলেন পুতিন

১৯৯১ সালে সোভিয়েত পতনের পর দেখে দেয় অর্থনৈতিক মন্দা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সোভিয়েত ইউনিয়নের পতনের পর নিজের খরচ-খরচা জোগাড় করতে ট্যাক্সি চালিয়েছেন ভ্লাদিমির পুতিন?  গত রবিবার রাশিয়ার একটি সংবাসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘টাকার প্রয়োজন প্রত্যেকের। কারও কারও ক্ষেত্রে দরকার হয় অতিরিক্ত টাকার। সেই টাকা জোগাড় করতে আমি ট্যাক্সিও চালিয়েছিলাম। এটা শুনে হয়তো কারও অস্বস্তি হতে পারে। কেউ হয়তো বিশ্বাস নাও করতে পারেন। কিন্তু যেটা ঘটনা, সেটা তো লুকিয়ে লাভ নেই।’

পুতিন যে সময়ের কথা বলছেন, সেই সময় সেখানে ট্যাক্সি পরিষেবা বলে প্রায় কিছুই ছিল না। যাদের নিজস্ব গাড়ি রয়েছে, তারা অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য যাত্রী পরিষেবা দিতেন। বিবিসির প্রতিবেদন অনুসারে, অনেকে এই ক্ষেত্রে অ্যাম্বুল্যান্সও ব্যবহার করতেন।

সাক্ষাৎকারে নিজের অতীত জীবনের কথা বাকিদের সঙ্গে ভাগ করে নেওয়ার পাশাপাশি রুশ প্রেসিডেন্ট বলেন, সোভিয়েত রাশিয়া ভেঙে দু টুকরো হয়ে যাওয়ার ঘটনায় তিনি আঘাত পেয়েছেন। ওই সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘সোভিয়েত পতনের মধ্য দিয়ে রাশিয়া ভেঙে দু টুকরো হয়ে গিয়েছে।’ তাঁর মতে, পশ্চিমের দেশগুলি ধরে নিয়েছিল রাশিয়া আরও দুটুকরো হবে।

উল্লেখ করা যেতে পারে, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেখে দেয় অর্থনৈতিক মন্দা। পেটের তাগিদে বহু মানুষকে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করতে হয়েছিল।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে দেশের গুপ্তচর সংস্থা কেজিবির একজন এজেন্ট ছিলেন। নয়ের দশেক তিনি চাকরি করতে সেন্ট পিটার্সবার্গের মেয়র অ্যানতলি সোবচাকের দফতরে।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর