কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন অধীর

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত লোকসভা ভোটে তাঁর ‘অপরাজেয়’ তকমা ঘুচে গিয়েছে। বহরমপুর আসনে টানা পাঁচ বার জয়ের পরে এবার হারতে হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে। শুধু তাই নয়, সিপিএমের সঙ্গে জোট বেঁধে লড়তে গিয়ে গোটা রাজ্যেই চরম বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে দলকে। আর ওই ভরাডুবির পরেই প্রদেশ কংগ্রেসের অন্দরে সভাপতির পদ থেকে তাঁকে সরানোর দাবি জোরালোভাবে উঠেছে। সেই সঙ্গে শুরু হয়েছে, তাঁর দল বদলে বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা। ওই জল্পনার মধ্যেই শুক্রবার দিল্লির উদ্দেশে রওনা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

কেননা, আগামিকাল শনিবারই লোকসভা ভোটের ফলাফল নিয়ে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। ওই বৈঠকে যোগ দিতেই তাঁর দিল্লি যাওয়া বলে সাংবাদিকদের জানিয়েছেন অধীর। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের জোটের পথে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রধান অন্তরায় ছিলেন বলে বিধান ভবনে কান পাতলেই শোনা যাচ্ছে। শুধু তাই নয়, যে ১৩ আসনে দল প্রার্থী দেওয়া হয়েছিল, তাদের ভাবমূর্তি ও যোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে।

প্রদেশ সভাপতি হিসাবে অধীর চৌধুরী গত কয়েক বছর ধরে বাংলায় কোনও সংগঠন গড়ে তুলতে পারেননি বলে কংগ্রেসের সঙ্গে যুক্ত দীর্ঘদিনের নেতা-কর্মীদের অভিযোগ। শুধু তাই নয়, দলের মুখপাত্র হিসাবে বিভিন্ন টিভি চ্যানেলে সন্ধে হলেই যারা হাজির হন, তাঁরা পাজামি-পাঞ্জাবি সর্বস্ব ছাড়া আর কিছু নয়। গত কয়েক বছর ধরে রাজ্য কংগ্রেসে ছড়ি ঘোরানো অধীরের বিশ্বস্ত অনুচরদের একটাই ভূমিকায় দেখা গিয়েছে তা হল বিজেপিকে তোয়াজ করা এবং অকারণে তৃণমূল কংগ্রেসকে গালিগালাজ করা। আর এবারের ভোটে তার মূল্য চোকাতে হয়েছে হাত শিবিরকে।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের