সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ঠাকুমাকে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে খুন করল নাতি

Share:

নিজস্ব প্রতিনিধি, বালি: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ঠাকুমাকে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে খুনের অভিযোগ উঠল নাতির বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার বালি থানা(Bally P.S.) এলাকার ঘোষপাড়ায়(Ghoshpara)। জানা গিয়েছে মৃতের নাম মিনতি দত্ত। বয়স ৬৮। এই ঘটনায় মূল অভিযুক্ত নাতি বিশ্বজিৎ দত্ত ও তার স্ত্রীকে খুঁজছে পুলিশ। জানা গিয়েছে সম্পত্তিগত বিপদের জেরে নাতি বিশ্বজিতের সঙ্গে বহুদিন ধরেই অশান্তি চলছিল। বিশ্বজিৎ চাইতো না তার ঠাকুমা তাদের ঘরে আসুক। কিন্তু ঠাকুমা মিনতি দেবী তাদের ঘরে যেতেন এবং গেলেই অশান্তি হতো বলে পড়শীর সূত্রে জানা গিয়েছে। শনিবার সকালে মিনতি দেবী নাতির ঘরে গেলে অশান্তি হয় এবং একটা সময় মিনতি দেবীর চিৎকার বন্ধ হয়ে যায়।

পরে বিশ্বজিৎ ও তার স্ত্রী ঘরে তালা দিয়ে চলে যায়। বেশ কিছুক্ষণ স্তব্ধ থাকার পর প্রতিবেশীরা কিছু একটা হয়েছে সন্দেহ করে আশপাশের লোকজনকে ডাকে এবং তালা ভেঙে মিনতি দেবীর দেহ বিছানা থেকে উদ্ধার করে পুলিশ পুলিশ। এই ঘটনায় অভিযুক্তরা পলাতক থাকলেও বিশ্বজিতের আরো দুইজন আত্মীয়কে আটক করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আটকদের কোন যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে। নিছক সম্পত্তির জেরে ঠাকুমাকে খুনের ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

এদিকে পুলিশ নাতি ও তার স্ত্রীকে খুঁজছে। তদন্তের স্বার্থে ওই বাড়িটিতে দোতলায় তালা বন্ধ করে রেখেছে পুলিশ।এদিকে,মালদার গাজোলে(Gajol) শনিবার দুপুরে ১২ নম্বর জাতীয় সড়কে(National High Way) গাজোল ব্লকের ছিটকা মহলে লরি এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। ঘটনায় লরির চালককে জখম অবস্থায় জেলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, লরিটি গাজোল থেকে মালদার দিকে যাচ্ছিল, ধাক্কা লাগেওই ভ্যানের সঙ্গে।

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর