Loading live market data...
Loading active stocks...
Connecting...

নন্দীগ্রামে বোমা ফেটে আহতদের মধ্যে রবি ভোরে মারা গেলেন একজন

তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বোমা বাঁধতে গিয়ে এই বিস্ফোরণের মুখে পড়েছে। ৩জন আহতদের মধ্যে মারা গেলেন ১জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) ফলাফল সামনে এসেছে গত মঙ্গলবার। তার ঠিক ২ দিন পরে পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলা তথা রাজ্য ও দেশের জমি আন্দোলনের অন্যতম পীঠস্থান নন্দীগ্রামের(Nandigram) বুকে বোমা বাঁধতে গিয়ে জখম হয়েছিলেন ৩জন। গত বৃহস্পতিবারের সেই ঘটনার পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না আহতদের। পরে শনিবার সন্ধ্যায় জানা যায় তাঁরা ভর্তি আছেন তমলুক হাসপাতালের বার্ন ইউনিটে। তবে রবিবার ভোরে সেখানেই আহত ৩জনের মধ্যে ১জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের নাম তপন ঢালি। বাকি দুই আহত গোকুল বেরা ও শুভাশিস গায়েনের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও কাউকে গ্রেফতার করেনি।

গত বৃহস্পতিবার নন্দীগ্রামের টাকাপুরা এলাকায় বোমা ফেটে আহত হয়েছিলেন গোকুল বেরা, শুভাশিস গায়েন ও তপন ঢালি। তৃণমূলের অভিযোগ, সেখানে বোমা বাঁধার কাজ চলছিল, তখনই আচমকা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর জখমদের দ্রুত এলাকা থেকে বের করে কোনও হাসপাতালে বা চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। এমনকি ঘটনা যাতে জানাজানি না হয় তার জন্য কোথায় আহতদের নিয়ে যাওয়া হয়েছে সেই নিয়ে পুরো মুখে কুলুপ এঁটেছিল গেরুয়া শিবির। তার জেরেই তিনজনের কারও কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষে শনি সন্ধ্যায় তমলুক হাসপাতালের বার্ন ইউনিটে তাঁদের সন্ধান পায় পুলিশ। তৃণমূলের(TMC) অভিযোগ, বিজেপি(BJP) আশ্রিত দুষ্কৃতীরা বোমা বাঁধতে গিয়ে এই বিস্ফোরণের মুখে পড়েছে। এদিন তপন মারা যাওয়ার পরে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মালাবদলের পর বিয়ের আসর থেকে হঠাৎ উধাও কনে , হতবাক আত্মীয়রা!

‘শিল্পীদের পরিচয়ে আর রাজনৈতিক ছাপ পড়বে না’, আশ্বাস জয়ী বিজেপি প্রার্থী শর্বরীর

‘নির্দিষ্ট সময় ছিল না, যখন ইচ্ছে হত, পড়তে বসতাম’, মাধ্যমিকে ষষ্ঠ হুগলির সোহিনী

‘ভালো লাগে না একটানা পড়াশোনা করতে’, কোন ম্যাজিকে মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার মৈনাক?

হোয়াটসঅ্যাপে সমর্থন চেয়ে বিতর্কে বিজয়! টিভিকে-কে ‘অহংকারী’ বলল ভিসিকে

বলরামপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত এক শিশু ও আহত বহু যাত্রী

কেন্দ্রীয় গ্রিভান্স পোর্টাল চালু হচ্ছে বঙ্গে, বার্তা পৌঁছল নবান্নে

১৯ বছর পর তৈরি হচ্ছে ‘Salaam-E-Ishq’-এর সিক্যুয়েল, বাদ সলমান-প্রিয়াঙ্কা’, প্রধান ভূমিকায় কে?

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘বড় হয়ে সাইকো থেরাপিস্ট হতে চাই’, মেধা তালিকায় স্থান পেয়ে জানাল কস্তুরী

বাংলায় শুরু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প, স্বাস্থ্যদফতরে পৌঁছল নির্দেশিকা

ডিম না খেলেও মিলবে পর্যাপ্ত প্রোটিন! প্রাতরাশে রাখুন এই ৫ নিরামিষ খাবার