জেনে নিন, কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ড্রয়ের পর কী অজুহাত দিলেন লাল-হলুদ কোচ

 দেখতে-দেখতে চলতি আইএসএলে প্রায় হাফডজন ম্যাচ খেলে ফেলল ইস্টবেঙ্গল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে-দেখতে চলতি আইএসএলে প্রায় হাফডজন ম্যাচ খেলে ফেলল ইস্টবেঙ্গল। কিন্তু এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবটি। ৬ ম্যাচ খেলে মাত্র ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার শেষে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। গত রবিবার সন্ধ্যায় তারা কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র করেছে। কোনও মতেই যেন হার এবং ড্রয়ের বৃত্ত থেকে বেরিয়ে জয়ের স্বাদ পাচ্ছেই না মশাল বাহিনী। 

তবে এরপরও যেন অজুহাত শেষ হচ্ছে না ইস্টবেঙ্গল কোচ মানোলো ম্যানুয়াল দিয়াজের। অজুহাত দেওয়ার কাজটা যে তিনি ভালোই পারেন সেটা আর বুঝতে বাকি নেই আপামর লাল-হলুদ সমর্থকদের। ইতিমধ্যেই রিয়াল মাদ্রিদের ‘বি’ দলের এই কোচকে নিয়ে উঠে গিয়েছে একাধিক প্রশ্ন। সেগুলি হল- আদৌ কি তিনি ভারতে কোচিং করাতে এসেছেন নাকি ঘুরতে এসেছেন? দলের প্রতি কি তাঁর কোনও দায়বদ্ধতা রয়েছ? তিনি কি জেতার জন্য দল নামান নাকি ড্র করে এক পয়েন্ট পাওয়ার জন্য? আদিল খানের মতো ফুটবলারকে প্রথম একাদশে কেন খেলান না কোচ? ঠিক কী কারণে অফফর্মে থাকা রাজু গায়কোয়াড়কে প্রতিদিন খেলানো হচ্ছে? 

তবে এই সমস্ত প্রশ্নের কোনও উত্তরই পাওয়া যাচ্ছে না। উল্টে দিনের পর দিন জয় ছাড়াই মাঠ ছাড়তে দেখা যাচ্ছে কলকাতার এই খ্যাতনামা ক্লাবটিকে। যেটা একেবারেই মেনে নিতে পারছেন না সমর্থকরা।  কেরলের বিরুদ্ধে ড্রয়ের পর মানোলো দিয়াজ বলেন, ‘আমাদের দল তিন পয়েন্ট পাওয়ার মতো করে খেলতে পারছে না। আমাদের খেলায় আরও উন্নতি করতে হবে। অনেক পরিশ্রম করতে হবে। বিপক্ষ দল অনেক গোলের সুযোগ নষ্ট করেছে। সেগুলি হলে আমরা আরও বিপদে পড়তে পারতাম।’

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ