আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দক্ষিণ সিকিমে ধস চাপা পড়ে মৃত্যু তিন জনের

নিজস্ব প্রতিনিধি : সোমবার দক্ষিণ সিকিমে ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে তিন জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। ভারী বর্ষণের ফলে ধস নেমেছে বলে জানা যায়। এই ঘটনায় বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল।

প্রবল বৃষ্টির কারণে সোমবার ভোরে দক্ষিণ সিকিমের ইয়াংগাঙ এলাকায় মজুয়া গ্রামে আচমকাই ধস নামে। ধস পড়ে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত তিন জনকে চিহ্নিত করা গিয়েছে। নামচি জেলার জেলাশাসক জানিয়েছেন, মৃত তিন জনের মধ্যে দুজন পুরুষ ও একজন মহিলা। মৃত জনের নাম ইয়ুবা সুব্বা, বিশাল রাই ও মনিতা রাই। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধস নেমে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল। গোটা ঘটনার খোঁজখবর নেওয়া শুরু করেছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম কুমার তামাঙ।

সিকিমে ধস পড়ার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও দক্ষিণ সিকিমে এলাকায় একাধিক ধস পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বছর সেপ্টেম্বর মাসে এই দক্ষিণ সিকিম এলাকায় ভারী বর্ষণের ফলে ধস নেমে ছয় জনের মৃত্যু হয়েছিল। একাধিক রাস্তা ধস পড়ে বন্ধ হয়ে যায়। এর আগে ২০২১ সালে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছিল এই দক্ষিণ সিকিম এলাকাতেই। ফের আরও একবার এই একই ধরনের ঘটনা ঘটল।

 

Published by:

Share Link:

More Releted News:

‘জিনা মুশকিল কর দিয়া’, আত্মঘাতী হওয়ার আগে ফোনে বাবাকে বলেছিলেন বিচারক

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ