Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিরাপত্তা পরিষদে পাস হামাস- ইজরায়েল যুদ্ধবিরতির প্রস্তাব

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ইজরায়েল –গাজা যুদ্ধবিরতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব পাশ হল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে । আর এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে  ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গত ৩১ মে গাজায় তিন ধাপে যুদ্ধবিরতি কার্যকরের এ প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর সেই প্রস্তাবে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। ১৪ টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পক্ষে ভোট দেয় । তবে এই ভোটাভুটি থেকে বিরত ছিল রাশিয়া।

এক বিবৃতি মারফত জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের বেশ কয়েকটি  প্রস্তাব দিয়েছে। তারমধ্যে রয়েছে –  গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, ইজরায়েল বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, বন্দিদের  মুক্তি।  ইতিমধ্যেই ইজরায়েল ও হামাসকে অবিলম্বে এই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত।  কীভাবে যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়ন করা যায়, তা নিয়ে  আলোচনা করতে প্রস্তুত হামাস।

উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী। ইজরায়েল এবং হামাস সংঘর্ষের জেরে গাজায় মৃতের সংখ্যা  ছাড়িয়েছে ৩৮  হাজার। জাতিসংঘ জানিয়েছে, ইজরায়েল -হামাস যুদ্ধের প্রধান শিকার হচ্ছে নারী ও শিশুরা। গত তিন মাসে ইজরায়েলি হামলায় প্রাণ  গাজায় প্রাণ হারিয়েছে ১০ হাজারেরও বেশি শিশু।  শুধু প্রাণ হারান নয় ইয়রায়েলি হামলায় আহত হয়েছেন শতাধিক শিশু। একথায় ইজরায়েলি হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা।

হেস্টিংস গণনা কেন্দ্র থেকে অভিষেককে বের করে দিল কমিশন

বিজেপি সমর্থকদের সঙ্গে দেদার সেলফি রচনার, ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুলে কী বললেন?

মেখলিগঞ্জে পরাজিত শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ‘জেলখাটা’ পরেশ অধিকারী

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে জাহ্নবী, কী জানালেন অভিনেত্রীর বাবা বনি কাপুর?

ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ইট বৃষ্টি, ছোড়া হল কাদা

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র