হায়দ্রাবাদে আয়োজিত টি-টোয়েন্টি লিগে বাংলার হয়ে অধিনায়কত্বে বসিরহাটের ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: এবার বাংলার হয়ে টি-টোয়েন্টি লিগে অধিনায়কত্বে বসিরহাটের ছেলে রোহিত মন্ডল। গ্রেট ক্রিকেট স্টেপ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত ১০তারিখ অনূর্ধ্ব ১৫ টি-টোয়েন্টি লিগ শুরু হয়েছে হায়দ্রাবাদে(Haydrabad)। সেই টি-টোয়েন্টি লিগে দেশের ১৬ টি দল অংশগ্রহণ করবে। যেখানে বাংলা হয়ে টি-টোয়েন্টি লিগে অধিনায়কত্ব করতে চলেছে বসিরহাটের বাদুড়িয়ার কানুপুর গ্রামের কিশোর রোহিত মন্ডল। রোহিতের বাবা মহাসিন মন্ডল পেশায় রাজমিস্ত্রী । মা অন্যের বাড়িতে কাজ করেন। ১৫ বছর বয়সেই বোলিং-এ ১৩০ গতির ঝড় বসিরহাটের(Bashirhat) এই কিশোরের। রুটি রুজির টানে বাবা-মা দুজনেই দিল্লিতে পরীযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন।

নুন আনতে পান্তা ফুরানোর পরিবারে ৫ বছর বয়সে বাবা মায়ের কর্মসূত্রে দিল্লিতে যায় রোহিত। সেখানে ক্রিকেট খেলা দেখে আসক্ত হয়ে পড়ে। পরবর্তীতে ক্রিকেট খেলাকে ভালোবেসে বাবা মায়ের কাছে ক্রিকেট খেলা শেখার আবদার জানায়। এভাবেই অদম্য ইচ্ছা শক্তি ও পরিশ্রমের ফলে রোহিত দিল্লিতে স্থানীয় ক্লাবে এক কোচের নজরে পড়েন।তারপর খেলার সুবাদে পাঞ্জাব, হরিয়ানা সহ একাধিক রাজ্যে খেলেছে। এর পর আন্ডার ফিফটিনে তেঘরিয়া ক্লাবে (Teghoria Club)খেলছে ও দ্বিতীয় ডিভিশন ক্লাব সেন্ট্রাল ক্যালকাটা ক্লাবের হয়ে খেলছে। মাত্র ১৫ বছর বয়সে রোহিতের আগুনে বোলিং-এর প্রশংসায় মুগ্ধ কোচেরাও।

এবার স্বপ্নের হাতছানি নিয়ে চলতি মাসের ১০ তারিখ থেকে হায়দ্রাবাদে আয়োজিত টুর্নামেন্টে পারফরমেন্সে কতটা সারা ফেলতে পারে সেটাই লক্ষ্য। রোহিতের বাবা মহসিন মন্ডল চান, ছেলের গায়ে একদিন দেশের জার্সি গায়ে উঠুক, গ্যালারিতে দেশের পতাকা হাতে আগুনে বোলিং-এর পাশাপাশি মারকাটারি ঝোড়ো ইনিংস খেলুক তার ছেলে। সেই খেলা গ্যালারিতে বসে চা চাক্ষুস করতে চায় রোহিতের বাবা।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে