রায়গঞ্জে লরি ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৮

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর ও বীজপুর: রায়গঞ্জে ভয়াবহ দুর্ঘটনা। লরি ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মারা গেলেন চার জন। চিকিৎসাধীন অন্তত আট জন। তার মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ(Raiganj) বাইপাসের বাঙ্গার এলাকায়। জানা গেছে, রায়গঞ্জের জগদীশপুরের বাসিন্দা বুলারানি সরকার। বছর দুয়েক আগে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে বিয়ে হয় তাঁর মেয়ের। কিন্তু বিয়ের পর থেকেই মেয়ের শ্বশুরবাড়িতে ছিল একাধিক সমস্যা। সমস্যা মেটাতে সালিশি সভার জন্য পঞ্চায়েত সদস্যকে মেয়ের শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বুলারানি দেবী।

সেই মতো মঙ্গলবার রাতে পরিবারের সদস্য ও পঞ্চায়েত সদস্যকে নিয়ে ইটাহারের উদ্দেশে রওনা হন তাঁরা। কিন্তু রায়গঞ্জ বাইপাসের বাঙ্গার এলাকায় ঘটে যায় দুর্ঘটনা। ইটাহার(Itahar) থেকে ডালখোলাগামী একটি লরি মুখোমুখি ধাক্কা দেয় বোলেরো গাড়িতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। স্থানীয় ও পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বুধবার সকালে সেখানেই মারা যান আরও দু’‌জন। মৃতরা হলেন প্রশান্ত সরকার, অলোক মণ্ডল, দুলালি সরকার, বুলারানি সরকার। আট জন হাসপাতালে চিকিৎসাধীন। তার মধ্যে রাজকুমার সরকারের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ দুটি গাড়ি আটক করেছে। পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।

এদিকে,উত্তর চব্বিশ পরগনা জেলার বীজপুর থানার(Bijpur P.S.) তৎপরতায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার। জানা গেছে, এদিন সকালে সুত্র মারফত খবর পেয়ে কাঁচরাপাড়া মিলন নগরের একটি কাঠগোলা থেকে চারটি আগ্নেয়াস্ত্র এবং দু রাউন্ড গুলি উদ্ধার করেছে। সাথে ওই কাঠগোলার মালিক সুব্রত দাসকেও গ্রেপ্তার করেছে পুলিশ, যার নামে ২০১০ সালে একটি খুনের মামলা রয়েছে। এদিন বিকেলে বীজপুর থানায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ(DC North) গণেশ বিশ্বাস, এসিপি বীজপুর জয়প্রকাশ পান্ডে, বীজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অংশুমান চক্রবর্তী ও অন্যান্য অফিসারদের উপস্থিতিতে সাংবাদিকদের এ বিষয়ে জানানো হয়।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে