তৃণমূলের নেতার মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের ধর্ষণের অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযোগ তৃণমূলের নেতার মানসিক ভারসাম্যহীন কন্যাকে ধর্ষণ করেছে।  এই ঘটনা প্রসঙ্গে নির্যাতিতার পরিবার দাবি করেছে, অভিযুক্ত যুবক হলেন প্রভাবশালী বিজেপি নেতা। ঘটনাটি ঘটেছে নদিয়ায়। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে কৃষ্ণনগর পুলিশ জেলার মুরুটিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে ।

এই ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, নির্যাতিতার পরিবারের সদস্যরা তৃণমূল সঙ্গে যুক্ত। সে জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। তাঁর বাবা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। অন্যদিকে অভিযুক্ত যুবক এলাকায় বিজেপি নেতা হিসাবে বেশ জনপ্রিয়। অভিযোগ উঠেছে, ঘটনার দিন নির্যাতিতা বাড়িতে একাই ছিল। সেইসময় আচমকাই ওই যুবক তৃণমূল নেতার বাড়ি যায়। এরপর মানসিক ভারসাম্যহীন কন্যাকে ধর্ষণ করে। নির্যাতিতার মা জানিয়েছেন,’ এই ঘটনা যখন ঘটে সেই সময় বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে বিজেপি নেতা আমাদের বাড়িতে এসে মেয়েকে ধর্ষণ করে।‘

ইতিমধ্যেই  এই ঘটনা নিয়ে  অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে তৃণমূল নেতা । ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ৪৪৩ ধারায় মামলা রুজু হয়েছে। এই ধর্ষণের কথা ছড়িয়ে পড়তেই পালিয়ে যায় অভিযুক্ত। তাঁকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি। তবে এই ঘটনা অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব ।এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।  

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?