জেনে নিন বকরি ইদ কবে এবং এইদিন প্রিয় জিনিসটি উৎসর্গ করা হয় কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : হাতে আর মাত্র কটা দিন এরপরই ‘বকরি ইদ’। ইসলামে ধর্মে এই দিনটি বলিদান বা ত্যাগের দিন হিসেবে পরিচিত। এই দিনটির এক গভীর মাহাত্ম্য আছে। কথিত আছে প্রিয় জিনিসটি মহান আল্লাহ তায়ালার উদ্দেশ্যে উৎসর্গ করা। এই তিথিতে হালাল পশুর কুরবানি দেওয়া হয়। তবে জেনে নিন এই বকরি ইদের সময় এবং মাহাত্ম্য।

বকরি ইদের সময় : ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী দ্বাদশ মাস জু অল হজ্জার ১০ তারিখে বকরি ইদ পালিত হয়। চলতি বছর ১৭ জুন ইদ-উল-আযহা পালিত হবে। আর তিনদিন পরই পালিত হতে চলেছে এই ত্যাগের উৎসব।

মাহাত্ম্য : ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ইব্রাহিম নবী ছিলেন আল্লাহর প্রেরিত দূত। তিনি ছিলেন বিশিষ্ট নবীদের মধ্যে একজন।  যিনি ‘আল খলিল’ বা ‘খলিলুল্লাহ’ (আল্লাহর বন্ধু) উপাধিতে ভূষিত হন। একদিন তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় এক স্বপ্নাদেশ দেখতে পান। আল্লাহ তাঁকে আদেশ দেন তাঁর প্রিয় জিনিসটি উৎসর্গ করতে। তিনি পরের দিন সকালে ঘুম থেকে উঠে তাঁর প্রিয় পশুটি উৎসর্গ করেন। কিন্তু সেইদিন রাত্রে সেই একই স্বপ্ন দেখতে পান। পরের দিনও প্রিয় পশু(উট) কুরবান করেন। কিন্তু একই স্বপ্ন পুনারাবৃত্তি হতে থাকায় তিনি চিন্তা করেন কেন একই স্বপ্ন দেখতে পাচ্ছেন তিনি। অতএব তাঁর মনে হল তাঁর প্রিয় জিনিস মানে তাঁর ছেলে ইসমাইলের কথা। তিনি কোনকিছু না ভেবেই নিজের ছেলেকে আল্লাহ-র কাছে কোরবানি বা উৎসর্গ করতে গিয়েছিলেন।

কিন্তু তাঁর একমাত্র প্রিয় ছেলেকে তিনি উৎসর্গ করতে পারছিলেন না চোখ খোলা অবস্থায়। তাই তিনি চোখে কাপড় বা পট্টি বেঁধে নেন। এরপর ছুরি চালান। চোখ খুলে তিনি দেখেন তাঁর প্রাণের প্রিয় পুত্র দাঁড়িয়ে আছে। তার জায়গায় একটি দুম্মা বা ভেড়া জাতীয় প্রাণী কুরবান হয়েছে। সেই থেকে মুসলিম ধর্মাবলম্বীরা ভেড়া, ছাগল, উট কিনে তাকে যত্ন সহকারে পালন করে বকরি ইদের দিনে আল্লাহ-র নামে উৎসর্গ করে থাকেন।

রাজ্যসভাও আরও দুর্বল তৃণমূল! সাংসদ পদ থেকে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

ফের সক্রিয় বিষ্ণোই গ্যাং, দিল্লিতে গুরু রনধাওয়ার জিমে পরপর গুলি চালাল দুষ্কৃতীরা!

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত