ছিটকে গেলেন রোহিত, দক্ষিণ আফ্রিকার বিমানে উঠছেন প্রিয়াঙ্ক

সুখ কপালে সইল না হিটম্যানের।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি সপ্তাহতেই টিম ইন্ডিয়া ওয়ান ডে দলের নতুন অধিনায়ক হিসেবে ঘোষিত হয়েছিল রোহিত শর্মার নাম। কিন্তু সেই সুখ কপালে সইল না হিটম্যানের। গত রবিবার মুম্বইয়ে অনুশীলন করাকালীন হাতে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি।  থ্রো-ডাউন স্পেশালিস্টের ছোঁড়া বল সরাসরি রোহিতের হাতে এসে লাগে। আর সঙ্গে সঙ্গেই ব্যথা সহ্য না করতে পেরে গ্লাভস খুলে ফেলেন মেন ইন ব্লু-র অধিনায়ক। তবে চোট বেশ গুরুতর বলেই জানা গিয়েছে।

আগামী ১৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওয়া দেবে ভারতীয় ক্রিকেট দল। তবে রোহিতের হাতে চোট বেশ সংশয় তৈরি করেছিল টিম ম্যানেজমেন্টের মনে। অবশেষে তিনি ছিটকেই গেলেন। যার ফলে জাতীয় দলের দরজা খুলে গেল প্রিয়াঙ্ক পাঞ্চালের সামনে। আমেদাবাদের এই ক্রিকেটারকে রোহিতের পরিবর্ত হিসেবে প্রোটিয়া সফরে নিয়ে যাওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছে বিসিসিআই।

গুজরাটের ডান-হাতি ব্যাটসম্যান প্রিয়াঙ্ক ঘরোয়া ক্রিকেটে বেশ ভালোই পারফর্ম করছেন। তাই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য তাঁর ওপরেই ভরসা রাখল ভারতীয় বোর্ড।

রাহানের পরিবর্তে টেস্টে সহ-অধিনায়ক করা হয়েছিল রোহিত শর্মাকে। তবে চোট পেয়ে হিটম্যান লাল বলের সিরিজ থেকে ছিটকে যাওয়ায় ফের হয়তো বিরাটের ডেপুটির ভূমিকায় দেখা যেতে পারে রাহানেকে। 

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ