ফ্লোরিডায় অতিবৃষ্টি, অনুশীলন করতে পারলেন না রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার টি ২০ বিশ্বকাপে কানাডার বিরুদ্ধে মাঠে নামছে ভারত। তবে তার আগে অনুশীলন করতে পারলেন না রোহিত শর্মারা। ফ্লোরিডায় অতিবৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণেই ভেস্তে গেল অনুশীলন।

ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে ভারত ও কানাডার মধ্যে ম্যাচ রয়েছে। ভারত-কানাডার ম্যাচ ছাড়াও পাকিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যে ম্যাচও হবে এই মাঠে। কিন্তু গত কয়েকদিন ধরেই ফ্লোরিডায় প্রচুর বৃষ্টি হচ্ছে। অতিবৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ফ্লোরিডাতে। এই পরিস্থিতিতে ফ্লোরিডার ম্যাচগুলি আদৌ করা সম্ভব হবে কিনা, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ফ্লোরিডায় ভারত-কানাডার মধ্যে ম্যাচ যদি না হয়, তাহলে রোহিত শর্মাদের কোনও অসুবিধা নেই। কারণ, ভারত ইতিমধ্যে তিনটি ম্যাচ পর পর জিতে সুপার এইটে উঠে গিয়েছে। অন্যদিকে পাকিস্তান-আয়ারল্যান্ডের মধ্যে ম্যাচ যদি না হয়, তাহলে অসুবিধায় পড়ে যাবে পাকিস্তান। কারণ, সুপার এইটে উঠতে গেলে আয়ারল্যান্ডকে হারাতেই হবে বাবর আজমদের।

চার বছর ধরে নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় বক্সিং কোচ

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে বিনামূল্যে টিকাকরণ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সন্দেশখালিতে ফের নদীভাঙন, বাঁধ ধসে যাওয়ায় আতঙ্কে স্থানীয়রা

আট বছর ধরে লুকিয়ে ভারতে বসবাস, সন্দেশখালিতে আটক বাংলাদেশি নাগরিক

হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেওড়াতে

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

সরকারি স্কুলের মেধাবীদের জন্য বিমান সফরের আয়োজন করলেন এই রাজ্যের মন্ত্রী

‘গোটা বিশ্ব এখন ভারতের উন্নয়ন যাত্রায় সামিল হতে চাইছে,’ রোজগার মেলায় বললেন মোদি

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

পেট্রোল-ডিজেলের দাম ৬ টাকা কমানোর কথা জানাল এই দেশের সরকার

কয়লা পাচার মামলায় বুদবুদ থানার প্রাক্তন ওসি সহ মোট ১২ জনকে তলব ইডির

খাস কলকাতায় মেয়েদের স্কুলে দুষ্কৃতী তাণ্ডব, তদন্তে গড়িয়াহাট থানার পুলিশ