জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রথম স্ত্রী থাকতেও আপন শালীকে বিয়ের অপরাধে চরম শাস্তি পেতে হয়েছিল টিকটকার মাসুদ রানাকে। মুখে চুনকালি লাগিয়ে, জুতোর মালা পরিয়ে প্রথমে গোটা গ্রামে ঘুরিয়ে দুই স্ত্রী-সহ তাঁকে গ্রামছাড়া করেছিল স্থানীয়রা। ওই ঘটনায় বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ফেসবুকে এসে ক্ষমা চাইলেন নেটপ্রভাবী মাসুদ। শুধু তাই নয়, যাঁকে বিয়ে করা নিয়ে এত কাণ্ড সেই শ্যালিকা পূর্ণিমাকে তালাক দেওয়ার কথা ঘোষণা করেছেন।

টিকটকার হিসেবে পরিচিত নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রামের বাসিন্দা মাসুদ রানা স্ত্রী মৌসুমীকে নিয়ে বদলগাছী উপজেলা সদরে একটি ভাড়া বাড়িতে  থাকতেন। গত রবিবার সন্ধ্যায় প্রথম স্ত্রীর উপস্থিতিতে তাঁর আপন ছোট শ্যালিকা পূর্ণিমাকে বিয়ে করেন। পরদিন বিয়ের পর দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে ছবি ও টিকটক ভিডিও প্রকাশ করলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়। বিষয়টি জানাজানি হতেই আসরে নামেন স্থানীয় জামায়াতে ইসলামী নেতারা। ইসলাম ধর্মে ‘একসঙ্গে দুই বোনকে বিয়ে করার বিধান নেই’ উল্লেখ করে ওই যুবককে অবিলম্বে ভাড়া বাড়ি থেকে চলে যাওয়ার নির্দেশ দেন। মবের হাত থেকে প্রাণ বাঁচাতে দুই স্ত্রীকে নিয়ে গত সোমবার (২৬ অক্টোবর) রাতে মহাদেবপুর উপজেলায় শ্বশুরবাড়িতে আশ্রয় নেন মাসুদ। দুই স্ত্রীকে নিয়ে মাসুদের শ্বশুরবাড়িতে আসার খবর জানাজানি হলে রাত ১০টার দিকে সেখানে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। তিনজনকে ঘর থেকে টেনে বের করে মারধর করে মুখে চুনকালি মাখিয়ে এবং গলায় জুতার মালা পরিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়।’ ওই ঘটনার ১৪ সেকেন্ডের একটি ভিডিয়ো ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, দুই মহিলার সঙ্গে বসে আছেন মাসুদ। অন্য এক মহিলা তাঁদের মুখে চুনকালি মাখিয়ে দিচ্ছেন। যদিও অনলাইনে ভাইরাল হওয়া ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘এই মুহুর্তে ডট কম’।

শ্যালিকাকে বিয়ে করার অপরাধে মুখে চুনকালি লাগিয়ে জুতোর মালা গলায় পরিয়ে গ্রামছাড়া করার বিষয়টি সমর্থন জানিয়েছেন নওগাঁর জামায়াত নেতা মাওলানা আকরাম হোসেন। তাঁর কথায়, ‘ইসলামের বিধান অনুসারে একসঙ্গে আপন দুই বোনকে বিয়ে করা যায় না। প্রথম স্ত্রী জীবিত থাকলে এবং তাঁর সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় তাঁর আপন বোনকে বিয়ে করা অপরাধ।’

বুধবার (২৮ অক্টোবর) ফেসবুক লাইভে মাসুদ বলেন, ‘ইসলামি শরিয়ত অনুযায়ী একই সময়ে দুই বোনকে বিয়ে করা বৈধ নয়—এ বিষয়টি জানা ছিল না। না বুঝেই ভুল করেছি। সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে দ্বিতীয় স্ত্রী  পূর্ণিমাকে আইনগতভাবে তালাক দিয়েছি। প্রথম স্ত্রী মৌসুমীই স্ত্রী হিসেবে আমার সঙ্গে রয়েছেন।’ তালাকের প্রমাণ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পাশাপাশি এই ঘটনা নিয়ে নতুন করে পোস্ট না করার জন্য নেটিজেনদের প্রতি অনুরোধ জানিয়েছেন মাসুদ।

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের