এই মুহূর্তে

খালি গায়ে পা তুলে ‘লিটল বাবুমশাই’, ছেলেকে প্রকাশ্যে আনলেন জিৎ

নিজস্ব প্রতিনিধি: এই মূহুর্তে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘বুমেরাং’-এর সাফল্যেই ভাসছেন টলিউড সুপারস্টার জিৎ। এই ছবির মাধ্যমেই তিনি প্রথম অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে পর্দায় জুটি বাঁধলেন। ছবিটি মিশ্র সমালোচনা পেয়েছে। এবার জিৎ প্রস্তুতি নিচ্ছেন তাঁর প্রথম হিন্দি ওয়েবসিরিজে ডেবিউ করার জন্যে। খাকি 2-তে দেখা যাবে সুপারস্টার জীত কে। সঙ্গে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। যাই হোক, জিতের সময়টা এখন বেশ ভালই চলছে। মকর সংক্রান্তির দিন দ্বিতীয়বার বাবা হয়েছেন জিত। মেয়ের পর ছেলের স্বপ্ন ছিল তাঁর। সেটাও পূরণ হয়েছে। প্রথম সন্তান মেয়ের ১১ বছরের মাথায় দ্বিতীয়বার বাবা-মা হয়েছেন জিৎ এবং মোহনা। স্ত্রীর দ্বিতীয় গর্ভাবস্থার কথা একেবারেই আড়ালে রেখেছিলেন সুপারস্টার। গর্ভাবস্থার শেষ পর্যায়ে কয়েকটি বেবিমুনের ছবি দিয়ে অভিনেতা ঘোষণা করেন যে, তাঁদের পরিবার পূর্ণ হতে চলেছে, নতুন অতিথি আসছে। যাই হোক, তারকা সন্তানদের মুখ না দেখানোর ট্রেন্ডিংয়ে জিতও ভেসে ছিলেন।

ছেলের জন্মের পর তাঁর নাম প্রকাশ্যে আনলে ও ছেলের মুখ দেখায়নি। ছেলের জন্মর পর প্রায় ছয় মাস কেটে গেলও ছেলেকে আড়ালেই রেখেছিলেন অভিনেতা। অবশেষে তাঁর ছবি ‘বুমেরাং’ মুক্তি পেতেই ছেলেকে প্রকাশ্যে আনলেন অভিনেতা। বিশ্বের সঙ্গে পরিচয় হল রোনভ মদনানির। মা-বাবা, স্ত্রী, কন্যাকে নিয়েই আবর্তিত জিতের জগত। নিজের ব্যক্তিগত জীবনকে কখনই লাইমলাইটে আনতে পছন্দ করেন না অভিনেতা। স্ত্রী মোহনাও তেমন স্বামী নায়ক বলে নিজেকে লাইমলাইটে আনতে ভালোবাসেন না। কোনও রকম ফিল্মি পার্টি হোক কিংবা প্রিমিয়ার কোথাও দেখা যায় না নায়ক এবং তাঁর স্ত্রী কাউকেই। সিনেমার প্রচার ছাড়া সাংবাদিকদের মুখোমুখিও হন না তিনি। অব শেষে নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে ছেলেকে দেখালেন জিত। প্রথম ছবিতে লিটল স্টার রোনভকে খালি গায়ে তোয়ালে জড়িয়ে একেবারে পায়ে পা উঠিয়ে বাবু মশাইয়ের মতো শুয়ে থাকতে দেখা গিয়েছে। আরেকটি ছবিতে জিতকে তাঁর ছেলে, মেয়ে এবং স্ত্রীর সঙ্গে দেখা গিয়েছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Jeet (@jeet30)

আরেকটি ছবিতে গোটা মদনানি পরিবারকে দেখা যাচ্ছে। গত সেপ্টেম্বরে স্ত্রীর গর্ভাবস্থার একাধিক ছবি দিয়ে রীতিমতো চমকে দিয়েছিলেন জিৎ। আর গতবছর অক্টোবরে পুজোর ৬ দিন আগে নতুন সদস্যের জন্ম হয়। দ্বিতীয় সন্তান জন্মের খবর সামাজিক মাধ্যমে ভাগ করে অভিনেতা লিখেছিলেন, ‘হৃদয়ে একরাশ কৃতজ্ঞতা নিয়ে আমাদের ছেলের এই পৃথিবীতে আসার খবর সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আপনাদের প্রার্থনায় রাখবেন আমাদের।’ ২০১১ সালে লখনউয়ের স্কুল শিক্ষিকা মোহনা রতলানির সঙ্গে সাত পাঁকে বাধা পড়েন জিৎ। তাঁদের মেয়ের নাম নবন্যা। এবার এল জিৎ-মোহনার কোলে এল রাজপুত্র।

Published by:

Share Link:

More Releted News:

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

‘রাজা শিবাজি’ দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে, স্মৃতিচারণ রীতেশ দেশমুখের

দেড় বছর কাজহীন ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়, বললেন অভিনয়ে ফেরার সংগ্রামের কথা

কোটি টাকার বাংলোয় প্রিয় জায়গা ঘুরে দেখালেন টুইঙ্কল! ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

‘ব্যর্থতা শেষ কথা নয়’, ছেলে জুনায়েদ খানের পাশে বাবা আমির খান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ