যখন সোনালির সঙ্গে দেখা না হওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ভক্ত……

কারণ সোনালি বেন্দ্রে একবার তাঁর শহরে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু ওই ভক্ত তাঁর শহরে এলেও সোনালির সঙ্গে দেখা করতে পারেননি। তাই আত্মহত্যা করেন। যা শুনে রীতিমতো হতবাক গিয়েছিলেন সোনালি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড তারকাদের ভক্তসংখ্যা বিশ্বজুড়ে অগণতি। প্রিয় নায়ক-নায়িকাদের সঙ্গে দেখা করার জন্যে মাঝে মধ্যেই ভক্তরা কঠিন সিদ্ধান্ত নিতেও পিছপা হন না। এমনকী জীবদ্দশায় প্রিয় তারকাদের সঙ্গে দেখা করে যেতে চান অনেকেই। কিন্তু পছন্দের নায়িকার সঙ্গে দেখা হয়নি বলে আত্মহত্যা করবেন ভক্ত, সেটাও কি সম্ভব! হ্যাঁ, একবার এমন রোমহর্ষক কাহিনীর শিকার হয়েছিলেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে। নব্বই দশকের প্রথম সারির অভিনেত্রী ছিলেন সোনালি বেন্দ্রে। তবে মারণরোগ ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরেই অভিনয় থেকে বিরতি নেন। যদিও এখন তিনি সম্পূর্ণ ফিট।

এককালে এই অভিনেত্রীর প্রেমে পড়েননি এমন কেউ নেই। তাঁর সৌন্দর্যে রীতিমতো বোল্ড-আউট হয়ে যেতেন অভিনেত্রীর পুরুষ ভক্তরা। তেমনই একবার অভিনেত্রীর একজন পাগল ভক্ত তাঁকে দেখতে না পেয়ে আত্মহত্যা করেন। সম্প্রতি এই বিষয়ে অভিনেত্রী নিজেই মুখ খুলেছেন। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে হোস্ট অভিনেত্রীকে জিজ্ঞাসা করেছিলেন যে, ১৯৯০ সালে তিনি ভোপালে একজন ভক্তের মৃত্যুর বিষয়টি কি জানতেন? ১৯৯০ এর দশকে অভিনেত্রীর একজন ভক্ত শহরের একটি হ্রদ থেকে ঝাঁপ দিতে মারা যান। কারণ সোনালি বেন্দ্রে একবার তাঁর শহরে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু ওই ভক্ত তাঁর শহরে এলেও সোনালির সঙ্গে দেখা করতে পারেননি। তাই আত্মহত্যা করেন। যা শুনে রীতিমতো হতবাক গিয়েছিলেন সোনালি।

তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ার দাপটে তারকাদের সঙ্গে দেখা করা খুবই সহজ একটি বিষয়। কিন্ত নব্বইয়ের দশকে তারকাদের কাছে ভক্তদের সঙ্গে দেখা করার অ্যাক্সেসযোগ্যতা খুব সীমিত ছিল। যার ফলে ভক্তরা তাদের প্রিয় অভিনেতাদের সঙ্গে দেখা করতে রীতিমতো পাগলামি করতেন। সোনালির ওই ভক্তও তেমন একজন পাগল ছিলেন। সোনালি কিশোরী থেকেই মডেল হিসাবে বলিউডে কাজ শুরু করেন। তিনি অনেক বিজ্ঞাপনে কাজ করেছেন। অভিনেত্রী সাক্ষাৎকারে বলেন, একজন অভিনেত্রী হিসেবে তিনি কখনো পার্টিতে আমন্ত্রণ জানানোর প্রয়োজন অনুভব করেননি। অনেক লোক বলে যে, ‘আপ তো দিখতি না তো আপ কে লিয়ে হাম রোল ভুল গেয়ে। আমাকে অনেকবার বলা হয়েছিল। এবং আমি ভালো আছি, ঠিক আছে, আমি এটা নিয়েই বাঁচব। কিন্তু আমি পারতাম’।”

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল