ওটিপি দিয়ে ইভিএম আনলক করা যায় না, বিতর্কের মুখে সাফাই কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি : ইভিএমকে ওটিপি দিয়ে আনলক করা যায় না বা কোনও ডিভাইস দিয়ে কানেক্ট করা যায় না। রবিবার ইভিএম নিয়ে বিতর্কের মুখে পড়ে এমনই যুক্তি দিল নির্বাচন কমিশন। উল্লেখ্য, সম্প্রতি শিবসেনার একনাথ শিন্ডে গোষ্ঠীর সাংসদ রবীন্দ্র বায়করের আত্মীয় মঙ্গেশ পাণ্ডেলকরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সাংসদের আত্মীয়ের বিরুদ্ধে ইভিএম হ্যাক করার অভিযোগ উঠেছে।

এদিন রিটার্নিং অফিসার বন্দনা সূর্যবংশীর তরফে জানানো হয়েছে, ইভিএমে আনলক করার জন্য কোনও ওটিপি লাগে না। খবরের কাগজে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভুল। ইভিএম স্ট্যান্ডঅ্যালন সিস্টেম। যে খবরের কাগজে এই সংবাদ প্রকাশিত হয়েছে, তাদের নোটিশ দেওয়া হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ধারা অনুযায়ী মানহানির মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে রিটার্নিং অফিসার এদিন জানিয়ে দিয়েছেন, আদালতের নির্দেশ ছাড়া কোনও সিসিটিভির ফুটেজ দেওয়া হবে না। আদালতের নির্দেশ ছাড়া সিসিটিভির ফুটেজ পুলিশকেও দেব না। ইভিএম কখনও হ্যাক করা যায় না।

এদিন মোবাইলে ওটিপি ব্যবহার করে ইভিএম আনলক সংক্রান্ত খবরটি ট্যাগ করে টুইট করে দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। এদিনই ইভিএমই তুলে নেওয়ার পক্ষে সওয়াল করতে দেখা যায় টেসলার কর্নধার ইলন মাস্ককে। মাস্কের সেই টুইটের পরই রাহুলের সেই টুইট আসে। সেখানে রাহুলকেও ইভিএম তুলে নেওয়ার পক্ষে সওয়াল করতে দেখা যায়।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ