চন্দ্রকোনাতে আকাশ থেকে পড়লো যন্ত্র,তাতে আবার মিটমিট করে জ্বলছে আলো

Share:

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোনা: আকাশ থেকে পড়লো যন্ত্র। তাতে আবার মিটমিট করে জ্বলছে আলো।রবিবারের সাতসকালে হুলস্থুল কান্ড, ঘটনাস্থলে যায় পুলিশ।এমনি ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার(Chandrokona P.S.) মারূপচক গ্রামে। জানাযায় আজ রবিবারের সকালে এলাকার কিছু মানুষ দেখতে পান বেলুন লাগানো অবস্থায় একটি দড়ি ও একটি যন্ত্র মাটিতে পড়ে রয়েছে, সেই যন্ত্রটিতে আবার মিটমিট করে লাইটও জ্বলছে। স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। কি এই যন্ত্রাংশ যাতে আবার লাইট জ্বলছে। দ্রুত ঘটনার খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায়, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে এসে উপস্থিত চন্দ্রকোনা থানার পুলিশ। পুলিশ এসে ঐ যন্ত্রটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

যন্ত্র দেখতে হুলুস্থুলু কান্ড পড়ে যায় এলাকায়। অন্যদিকে,রানীগঞ্জ(Raniganj) ডাকাতি কান্ডে গ্রেফতার আরও এক।অন্ডালের(Andal) দক্ষিণখন্ড এলাকা থেকে শশীকান্ত মালিকে গ্রেফতার করা হয়।এই ঘটনায় এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা তিনজন।প্রসঙ্গত এর আগে সুরজ কুমার সিং এবং সোনু সিং কে পুলিশ গ্রেফতার করেছিল।এরপর শশীকান্ত মালিকে গ্রেফতার করল।ধৃতকে রবিবার আসানসোল আদালতে পেশ করা হয়।

এদিকে,মুকুন্দপুরের সার্ভে পার্ক থানা(Survey Park P.S.) এলাকায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর ফলে মৃত উচ্চমাধ্যমিকের ছাত্রর । মৃতের নাম আকাশ মাকাল ১৮ বছর বয়সী। আকাশের পাটুলিতে বাড়ি । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আকাশকে বাঘা যতীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর ,আকাশের মোটরসাইকেলটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং কিভাবে ঘটনাটি ঘটলো সেই ঘটনাস্থলের সিসিটিভি(CCTV) ফুটেজ খতিয়ে দেখার কাজ চালাচ্ছে পুলিশ ।

‘সোনম ওয়াংচুক ব্যর্থ নেতা’, দীপিকা পাড়ুকোনের ভুয়ো পোস্ট নিয়ে শোরগোল নেটপাড়ায়

শ্রেণীকক্ষে হারানো ৫০০ টাকা খুঁজতে ছাত্র-ছাত্রীদের বিবস্ত্র করলেন শিক্ষিকা, উত্তপ্ত স্কুল চত্বর

বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে খুনের হুমকি তিন যুবকের, চাঞ্চল্য ব্যারাকপুরে

রেললাইনের ধারে উদ্ধার দ্বাদশ শ্রেণির পড়ুয়ার পচাগলা দেহ, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

‘ওঁর জন্য ছোট্ট উপহার’, ইংল্যান্ডের বিরুদ্ধে জয় বিশেষ একজনকে উৎসর্গ করলেন মেসি

‘ওঁকে মরতে দেবেন না’, সোনাম ওয়াংচুকে নিয়ে সমাজ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করলেন বিশাল দাদলানি

খেলা শেষে স্টেডিয়াম সহ মাঠের বাইরে মারামারি আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের, আহত একাধিক

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

ফুল-ফলে সেজে উঠছে মায়াপুরের জগন্নাথের রথ, অপেক্ষায় হাজার হাজার ভক্ত

রাস্তার ধারে ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪