রেললাইনের ধারে উদ্ধার দ্বাদশ শ্রেণির পড়ুয়ার পচাগলা দেহ, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দু’দিন ধরে নিখোঁজ ছিল ১৭ বছরের এক দ্বাদশ শ্রেণির পড়ুয়া। পরিবারের উদ্বেগের মাঝেই বৃহস্পতিবার সকালে মিলল তার পচাগলা দেহ। মৃতের নাম আরমান রহমান। রেললাইনের পাশের একটি জলাশয় থেকে দেহটি উদ্ধার হয়।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। পরিবারের দাবি, গত দু’দিন ধরে আরমানের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। আত্মীয়-পরিজন ও পরিচিতদের কাছে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত জলাশয় থেকে দেহ উদ্ধারের খবর পেয়ে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মৃতের পরিবারের অভিযোগ, আরমানকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে খুনের হুমকি তিন যুবকের, চাঞ্চল্য ব্যারাকপুরে

পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ বা কারও যোগ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাটি বংশীহারি থানার থিঙ্গুর এলাকার।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের