বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে খুনের হুমকি তিন যুবকের, চাঞ্চল্য ব্যারাকপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন করে উত্তেজনার সৃষ্টি ব্যারাকপুরে। গভীর রাতে বাড়ির সামনে এসে বিধায়ক কৌস্তভ বাগচীকে লক্ষ্য করে প্রকাশ্যে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, ব্যারাকপুর বিধানসভার বিজেপি বিধায়ক ও আইনজীবী কৌস্তভ বাগচীর ব্যাঙ্ক পার্ক এলাকার বাড়ির সামনে বুধবার (১৫ জুলাই) রাতে একটি মোটরবাইকে চেপে তিন যুবক আসে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, তারা বাড়ির সামনে একাধিকবার ঘোরাঘুরি করার পর দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এরপর বিধায়ককে লক্ষ্য করে গুলি ও বোমা মেরে হত্যার হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে। ঘটনার খবর পেয়ে কৌস্তভ বাগচী দ্রুত বাড়িতে ফিরে আসেন। খবর দেওয়া হয় টিটাগড় থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছে।  

আরও পড়ুন: রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

ঘটনার খবর পেয়ে কৌস্তভ বাগচী দ্রুত বাড়িতে ফিরে আসেন। খবর দেওয়া হয় টিটাগড় থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতিদের শনাক্ত করার চেষ্টা করছে। এই ঘটনার পর কৌস্তভ বাগচীর সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি গোটা ঘটনার খোঁজখবর নেন এবং পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চান। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কৌস্তভ বাগচী অভিযোগ করেন, এই ঘটনার নেপথ্যে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে আগ্রহী। তাঁর দাবি, তিনি তাদের দলে অন্তর্ভুক্ত করতে রাজি না হওয়ায় এই ধরনের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তিনি ব্যারাকপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান উত্তম দাস এবং টিটাগড় পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন। অন্যদিকে, বিধায়কের স্ত্রী প্রীতি কর বাগচী বলেন, এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই তাঁদের পরিবারের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তিনি দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি, ধস সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে, বিপাকে স্থানীয়রা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলের কাছে বঙ্গোপসাগরে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে

রীতি মেনে মাহেশে পালিত হচ্ছে রথযাত্রা, সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড়

‘ওয়াংচুকের জীবন বাঁচাতে যা প্রয়োজন তাই করুন’, কেন্দ্রকে কড়া বার্তা দিল্লি হাইকোর্টের

কোটি কোটি টাকার মাদ্রাসা কেলেঙ্কারি! হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে যোগী রাজ্যের এটিএস

‘সোনম ওয়াংচুক ব্যর্থ নেতা’, দীপিকা পাড়ুকোনের ভুয়ো পোস্ট নিয়ে শোরগোল নেটপাড়ায়

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

শ্রেণীকক্ষে হারানো ৫০০ টাকা খুঁজতে ছাত্র-ছাত্রীদের বিবস্ত্র করলেন শিক্ষিকা, উত্তপ্ত স্কুল চত্বর

বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে খুনের হুমকি তিন যুবকের, চাঞ্চল্য ব্যারাকপুরে

রেললাইনের ধারে উদ্ধার দ্বাদশ শ্রেণির পড়ুয়ার পচাগলা দেহ, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে