জঙ্গল থেকে ঈদের সকালে সদ্যজাত উদ্ধার ঘিরে চাঞ্চল্য চুঁচুড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া: ঈদের সকালে হুগলি জেলার চুঁচুড়ার লেলিন নগরে বাড়ির পাশে পরিত্যক্ত ডোবার পাশ থেকে সদ্যোজাত শিশু কন্যা সন্তানকে পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা জানান ,ওই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে(Chuchura Hospital)। ঘটনাস্থলে পৌঁছয় চুঁচুড়া থানার(Chuchura P.S.) পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে লেলিন নগর এলাকায় একটি পরিতক্ত ডোবা থেকে কান্নার আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। সেই সময় ডোবার কাছে গিয়ে খোঁজাখুঁজি করতেই ঘাস পাতার আড়াল থেকে বেরিয়ে আসে সদ্যোজাত কন্যা সন্তানের কান্নার আওয়াজ। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি কন্যা সন্তানকে তুলে নিয়ে আসেন চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে।

সেখানেই শিশু বিভাগের চিকিৎসাধীন রয়েছে ওই সদ্যোজাত। তবে কে বা কারা এই বাচ্চা ওখানে ফেলে দিয়ে গিয়েছিল তা তদন্ত করছে চুঁচুড়া থানার পুলিশ। তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সদ্যোজাত কন্যা সন্তানকে পরিত্যক্ত জায়গায় ফেলে দিয়ে যাওয়ার ঘটনায় নিন্দায় সরব হয়েছেন সকলে। অন্যদিকে,বাগদায় তৃণমূল প্রার্থী সমর্থনে তৃণমূলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আগামী ১০ তারিখ বাগদার উপনির্বাচন। ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের রাজ্য সভার সাংসদ মমতা ঠাকুরের মেয়ে মধুপর্না ঠাকুরকে(Madhuparna Thakur) প্রার্থী করেছে তৃণমূল। তারই সমর্থনে বাগদার হেলেঞ্চাতে প্রথম সভা করল তৃণমূল কংগ্রেস। ওই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভার নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক(Partha Bhowmick) , উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী , বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি তথা বাগদার প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস। লোকসভায় বাগদায় কিছুটা খারাপ ফল হয়েছে তৃণমূলে। কর্মীদের মন চাঙ্গা করতে বার্তা দেন তৃণমূল নেতৃত্ব।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে