Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হিমাচলের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মুখ্যমন্ত্রী সুখুর স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, সিমলা: স্বামীর পরে এবার ভোট রাজনীতিতে অভিষেক ঘটল স্ত্রীর। দেহরা বিধানসভা আসনের উপনির্বাচনে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুরকে প্রার্থী করল কংগ্রেস। আজ মঙ্গলবার এআইসিসি’র সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেনুগোপালের স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে হিমাচল প্রদেশ ও পশ্চিমবঙ্গের তিন বিধানসভা আসনের উপনির্বাচনের প্রার্থীর নাম জানানো হয়েছে।

ওই বিবৃতি অনুযায়ী, হিমাচলের দেহরা আসনে প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর। সদ্য সমাপ্ত লোকসভা ভোটের সময়েও হামিরপুর আসনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে নিজের স্ত্রীকে প্রার্থী করার জন্য কোমর কষে ঝাঁপিয়েছিলেন সুখু। যদিও সে সময়ে তাঁর দাবি মানেনি কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। উত্তরের পাহাড়ি রাজ্যে কংগ্রেসের অবশ্য ব্যাপক ভরাডুবি ঘটেছে। রাজ্যের চার আসনের মধ্যে কোনও আসনে জিততে পারেননি হাত শিবিরের প্রার্থীরা। তবে লোকসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যের ছয় বিধানসভা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে ছয় আসনের মধ্যে চার আসন নিজেদের দখলে রেখে সরকার বাঁচাতে সক্ষম হয়েছে কংগ্রেস।

হিমাচল প্রদেশের দেহরা বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী হয়ে ইতিহাস গড়ার মুখে কমলেশ ঠাকুর। পাহাড়ি রাজ্যের ইতিহাসে এখনও পর্যন্ত একইসঙ্গে স্বামী-স্ত্রী’র বিধায়ক হওয়ার কোনও নজির নেই। জিতলেই নজির গড়বেন মুখ্যমন্ত্রীর স্ত্রী।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের