মহিলা আমলা ও তাঁর স্বামীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ লাকি আলির

Share:

নিজস্ব প্রতিনিধি : কর্ণাটকের সিনিয়র আএএস সিন্ধুরি ও তাঁর স্বামীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করলেন বিখ্যাত গায়ক লাকি আলি। লোয়ায়ুক্তা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। জানা গিয়েছে, ৫০ বছরের বেশি সময় ধরে ওই জমির মালিকানা লাকি আলির পরিবারের ছিল। কিন্তু গায়কের অভিযোগ, আইএস অফিসারের কারসাজিতেই বেদখল হয়ে গিয়েছে সেই জমি।

সম্প্রতি জমি দখলের অভিযোগ তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন লাকি আলি। সেখানে তাঁর অভিযোগ, মোটা অঙ্কের টাকা দিয়ে অবৈধভাবে জমি দখল করে নিয়েছেন সিনিয়র আইএস অফিসার রোহিনী সিন্ধুরি, তাঁর স্বামী সুধীর রেড্ডি ও তাঁর দেওর মধুসূদন রেড্ডি। কর্ণাটক লোকাযুক্তা আইনের ৭ নম্বর ধারায় অভিযোগ দায়ের করেছেন গায়ক।

২০২২ সালের ডিসেম্বর মাসে প্রথমবার জমি দখলের অভিযোগ সামনে এনেছিলেন লাকি। তখনও তিনি জানিয়েছিলেন, জমি মাফিয়াদের কাজে লাগিয়ে তাঁর জমি দখল করে নিয়েছেন রোহিনী ও তাঁর স্বামী। একইসঙ্গে তিনি অভিযোগ করেছিলেন, পুলিশের কাছে সব কিছু জানিয়েও কিছু কাজ হয়নি। কারণ, পুলিশের সঙ্গে জমি দখলকারীদের যোগাযোগ রয়েছে। উল্লেখ্য, যে আইএস অফিসারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন লাকি আলি, তাঁর রেকর্ডও খুব একটা ভালো নয়। অতীতে একাধিকবার বিতর্কে জড়াতে দেখা গিয়েছিল রোহিনীকে। আরেক আইপিএস অফিসার রূপা মোদগিলের সঙ্গে আইনি বিবাদ শুরু হয়েছিল আই এস অফিসারের। সিন্ধুরীর কিছু ছবি অনলাইনে শেয়ার করেছিলেন মোদগিল। পরবর্তীকালে মোদগিলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন রোহিনী।

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

হাতিতে চেপে আসছেন দুর্গা, নবরাত্রিতে তিন রাশির জাতকদের ভাগ্য বদলাবে

অনাথ আশ্রমের আড়ালে আর্থিক প্রতারণা, কাটোয়ায় গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক

দু’চাকা কেনার ইচ্ছে রয়েছে? পুজোয় ৩৪ হাজারেই নিয়ে আসুন স্কুটার

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

১.১৪ লক্ষ টাকা বেতনের সরকারি চাকরি, জেনে নিন আবেদন পদ্ধতি

চড়-পাল্টা চড়, মিছিল ছেড়ে প্রকাশ্য রাস্তায় হাতাহাতিতে দুই মহিলা কংগ্রেস নেত্রী

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর