অম্বুবাচীতে কোন কোন নিয়ম মেনে চলবেন! জেনে নিন বিধিনিষেধ

Share:

নিজস্ব প্রতিনিধি : হিন্দুশাস্ত্র মতে অন্যতম গুরুত্বপূর্ণ তিথি হল অম্বুবাচী। যদিও অম্বুবাচী এক নাম নয়, স্থানভেদে বিভিন্ন নামে পরিচিত, কোথাও অমাবতী বলা হয়ে থাকে তো কোথাও রজঃ উৎসব নামে পরিচিত। অম্বুবাচী শুরু হয়েছে ২২ তারিখে, শেষ হবে ২৫ তারিখে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই সময় দেবীর মুর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। যাঁরা এই নিয়ম পালন করেন, তাঁরা রান্না করা খাবার খান না। আগুনে রান্না করা খাবার থেকে দূরে থাকেন তাঁরা। জেনে নিন এইসময় কি কি বিধিনিষেধ রয়েছে।

যেসব খাবার ভুলেও খাবেন না : ১) যেকোন শাক খাওয়া বারণ আছে এইসময় ২) দই ৩)করলা, নিমপাতা, ব্রাহ্মীশাক ৩) যেকোন নেশা জাতীয় দ্রব্য ৪) কারোর দেওয়া রান্না করা খাবার ৫) পান

যদিও রান্নার সবজি হিসাবে অসমের কামাখ্যায় পটল, মুগডাল, কাঁচালঙ্কা, পনির, বিন, ঢেঁড়স ও সোয়াবিনের রান্না ছাড় দেওয়া হয়। তবে মিশ্র তেল, কুমড়ো, শুকনো লঙ্কা, লঙ্কা গুঁড়ো সেখানে এই সময় রাখা হয় না।

লৌকিক আচার : এই সময় বেশ কিছু লৌকিক আচার আছে যেগুলো অনেকেই মেনে চলেন। ১)এই সময় চুলে সাবান দেওয়া বা শ্যাম্পু করা যায় না ২)মেয়েদের নখ কাটাও নিষিদ্ধ থাকে এই সময় ৩) চুল কাটাও যায় না এই অম্বুবাচী সময়। ৪) গৃপ্রহবেশ, কৃষিকাজ, সম্পত্তি ক্রয় করা যায় না।

কি করবেন :  ১)এইসময় ব্রাহ্মনকে দান ধ্যান করা ভাল ২) অম্বুবাচীতে সাধারণত ফলাহার করার নিয়ম আছে ৩) ধর্মীয় কাজ করলে মঙ্গল হয় ৪) অম্বুবাচী চলাকালীন পুজো করার সময় মন্ত্রপাঠ করা উচিত না। শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয় ৫) বাড়িতে তুলসী গাছ থাকলে তার গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখতে বলা হয়।

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?