সাগরদিঘিতে বিদ্যুতের বেহাল পরিস্থিতির প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,সাগরদিঘি ও নদিয়া: বিদ্যুৎ বিভ্রাটের জেরে রাস্তায় গাছ ফেলে আগুন লাগিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। বিদ্যুৎ বিভ্রাটের জেরে অশান্ত মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের(Sagardighi Block) কাবিলপুর অঞ্চল। এবারে রাস্তায় গাছ ফেলে আগুন জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়লেন কাবিলপুর অঞ্চলের অমৃৎপুর রনজিতপুর এলাকাবাসীরা।তাদের দাবি গত দুই দিন থেকে বিদ্যুৎ পরিষেবা না থাকলেও পাঠানো হয়নি কোন বিদ্যুৎ দফতরের কর্মীদের। অভিযোগ বারংবার বিদ্যুৎ পরিষেবা থেকে বিচ্ছিন্ন কাবিলপুর এলাকা। কিন্তু বিদ্যুৎ দফতরের কোনো হেলদোল নেই।

যার ফলে এই প্রতিবাদ এলাকাবাসীর। অন্যদিকে, নদিয়ায় অতিরিক্ত মদ্যপানের কারণে চলে গেল ৪৩ বছর বয়সী এক ব্যক্তির প্রাণ, এখন দুই সন্তান নিয়ে দিশেহারা মৃত ব্যক্তির স্ত্রী। ঘটনাটি নদীয়ার শান্তিপুর পৌরসভার(Shantipur Municipality) বাইগাছি পাড়া ইটভাটা সংলগ্ন এলাকার। জানাযায় মৃত ব্যক্তির নাম সুরঞ্জন বিশ্বাস বয়স ৪৩। স্ত্রী সোনালী বিশ্বাসের দাবি, তার স্বামী প্রতিদিন মদ্যপান করে বাড়িতে আসত। বিগত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন নেশায় আসক্ত ছিল, সারাদিন যা কাজ করতো সেই টাকা দিয়ে মদ খেত। তিনি নিজে কোন রকম কাজ করে দুই সন্তানের মুখে অন্ন তুলে দিতেন।

রবিবার সন্ধ্যায় আবারো মদ্যপান করে বাড়িতে আসে, এরপর বিছানাতেই অচৈতন্য অবস্থায় পড়ে থাকে। বেশ খানিকটা সময় সারা শব্দ না পাওয়ায় সোনালী বিশ্বাস ডাকতে গেলে কোন ইঙ্গিত পাওয়া যায় না। তখনই তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় শান্তিপুর হাসপাতালে(Shantipur Hospital)। যদিও চিকিৎসকেরা সাথে সাথে মৃত বলে ঘোষণা করে। সোমবার মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ, এরপর ময়না তদন্তের জন্য পাঠানো হয় রানাঘাট (Ranaghat)পুলিশ মর্গে। তবে এই ব্যক্তির অকাল মৃত্যুতে এখন শোকের ছায়া গোটা পরিবারে, দুই সন্তান নিয়ে কি করবেন সেটাই বুঝে উঠতে পারছেন না স্ত্রী সোনালী। তার একটাই দাবি, এই ভাবে মদ্যপান না করলে হয়তো অকালে প্রাণ যেত না। আর ভেসে যেত না গোটা সংসার।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ