ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে অষ্টম শ্রেণির ছাত্রকে র‍্যাগিং করার অভিযোগ, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি , ব্যারাকপুর: উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের অষ্টম শ্রেণীর এক ছাত্রকে তার সহপাঠীদের বিরুদ্ধে র‍্যাগিং করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার পর র‍্যাগিং(Ragging) হওয়া আহত ছাত্রকে ব্যারাকপুর বিএনবসু মহকুমা হাসপাতালে (B.N.Bose Hospital)চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।ক্ষুব্ধ অভিভাবক তাকে মিশন থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং ব্যারাকপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে,সাইবার প্রতারণায় সাফল্য পেল মধ্যমগ্রাম থানা(Madhyamgram P.S,)। প্রতারিত হয়ে যাওয়া টাকা উপভোক্তার হাতে ফিরিয়ে দিল মধ্যমগ্রাম থানার পুলিশ।

গত বছর পুজোর সময় এক ব্যক্তির বেসরকারি ব্যাংকের অ্যাপের মাধ্যম থেকে প্রায় দেড় লক্ষ টাকা প্রতারিত হন। তারপরেই ওই ব্যক্তি মধ্যমগ্রাম থানায় সাইবার ডিপার্টমেন্টে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মধ্যমগ্রাম থানার পুলিশ। এরপর ওই ব্যক্তির হাতে দেড় লক্ষ টাকার মধ্যে এক লক্ষ ৩৫ হাজার টাকা ফিরিয়ে দেয় মধ্যমগ্রাম থানার পুলিশ আধিকারিকেরা। অন্যদিকে,আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বীজপুরে প্রশাসনের উদ্যোগে পদযাত্রা।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বীজপুর থানা(Bijpur P.S.) ও কাঁপা সাব ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে বুধবার উদযাপিত হল আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। বুধবার সকালে কাঁচরাপাড়ার কলেজ মোড় থেকে শুরু করে কাঁচরাপাড়া বেল ইনস্টিটিউট পর্যন্ত বর্নাঢ্য পদযাত্রা করা হয়। উক্ত পদযাত্রায় কাঁচড়াপাড়া পুর অঞ্চলের দশটি স্কুলের পড়ুয়ারা অংশ নিয়েছিল। পদযাত্রায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরাও সামিল হয়েছিলেন।

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা

কাঁথির সাংসদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন, নন্দীগ্রামে কত টার্গেট দিলেন শুভেন্দু?‌

‘ভরসা রাখুন, ঋণ শোধ করব’, নন্দীগ্রামে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী