হলদিয়া পেট্রোকেমিক্যালস-এ শুরু নিয়োগ, জানুন আবেদনের খুঁটিনাটি

সম্প্রতি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড। বেতনক্রমও বেশ ভালো

Share:

নিজস্ব প্রতিনিধি: যা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য সুখবর। সম্প্রতি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড। বেতনক্রমও বেশ ভালো। যে সমস্ত চাকরিপ্রার্থী এই পদগুলিতে আবেদন করতে চান তাঁরা হলদিয়া পেট্রোকেমিক্যালসের সরকারি ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন। কারণ আবেদনের সবটাই হবে অনলাইনে। আগামী ২০ ডিসেম্বর ২০২১ মধ্যে সকল প্রার্থীকে তাঁদের আবেদনপত্র পূরণ করতে হবে। এবার দেখে নেওয়া যাক কোন কোন পদে নিয়োগ করবে হলদিয়া পেট্রোক্যামিকেলস।

কোন কোন পদে নিয়োগ–

অফিসার/ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফাইনান্স অ্যান্ড অ্যাকাউন্টস)
সিনিয়র ম্যানেজার/ চিফ ম্যানেজার (ফায়ার সার্ভিস)
ডেপুটি ম্যানেজার/ ম্যানেজার (পলিমার র মেটেরিয়াল সেলস)
অফিসার (ফাইনান্স অ্যান্ড অ্যাকাউন্টস)
অ্যাসিস্টান্ট ম্যানেজার (স্ট্র্যাটেজিক প্ল্যানিং)

শিক্ষাগত যোগ্যতা ও আবেদনের পদ্ধতি–

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। কোন কোন পদের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা একজন প্রার্থীর থাকা আবশ্যক তা জানতে হলদিয়া পেট্রোকেমিক্যালসের সরকারি ওয়েবসাইটে বিস্তারিত দেখে নিতে পারেন। প্রতিটি পদই যেহেতু বিশেষ ক্ষেত্র বিশিষ্ট তাই পদগুলির জন্য ওই বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা কাম্য।
আবেদনের প্রক্রিয়া যেহেতু অনলাইনে। সেহেতু হলদিয়া পেট্রোকেমিক্যালসের সরকারি ওয়েবসাইট https://www.haldiapetrochemicals.com/index.php/career ক্লিক করুন। এখানেই বিস্তারিত তথ্য এবং পদ্ধতি বলা আছে। সেইমতো আবেদনের ফ্রম পূরণ করে ফেলুন। তবে মনে রাখবেন আবেদন জমা করার শেষ তারিখ ২০ ডিসেম্বর ২০২১।

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্য়ালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?