এক সপ্তাহে চারবার, বিহার ফের ধসল সেতু, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিহারে অব্যাহত সেতু ধস। বৃহস্পতিবার বিহারে ফের ভেঙে পড়ল সেতু। ঘটনাটি ঘটেছে বিহারের কিষাণগঞ্জে। এদিন ১৩ বছরের পুরনো একটি সেতুর একাংশ  আচমকাই ভেঙে পড়ে। বিহারের কনকাই নদীর ওপর তৈরি এই সেতুটি ৭০ মিটার দীর্ঘ। এই সেতুটি  মূলত বাহাদুরগঞ্জ এবং দীঘলবাঁক এলাকার সঙ্গে সংযোগস্থাপন করে থাকে।  আচমকাই সেতুর একাংশ ভেঙে পড়ায় প্রায় ৪০ হাজার বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে স্বস্তির  বিষয় এই ঘটনায় কোন হতাহতের খবর এখন পাওয়া যায়নি।

সেতু ধসের খবর পেয়ে বাহাদুরগঞ্জ থানার ওসি অভিনব পরাশর ঘটনাস্থলে গিয়েছেন। এবং তৎক্ষণাৎ  যান চলাচল বন্ধ করে দিয়েছেন। জানা গিয়েছে, ২০১১ সালে মুখ্যমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে ২৫ লক্ষ টাকা ব্যয়ে এই সেতুটি তৈরি হয়েছিল। কি করে এই সেতুটি ধসে পড়ল তা এখন জানা  যায়নি। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, লাগাতার বৃষ্টির জেরে কনকাই নদীর জলস্তর বেড়ে গিয়েছে। এরফলে সেতুর পিলারগুলি জলের চাপ নিতে না পেরে ভেঙে পড়ে।

উল্লেখ্য, গত ২৩ জুন প্রায় ২ কোটি টাকা খরচ করে তৈরি হওয়া মতিহারির ব্রিজ ভেঙে পড়েছিল। এছাড়াও   শনিবার সিওয়ানে গন্ডক খালের উপর নির্মিত সেতুটি ভেঙে পড়ে।  মহারাজগঞ্জ জেলার পাতেধি বাজারের সঙ্গে দ্বারভাঙার রামগড় পঞ্চায়েতের যোগাযোগের মাধ্যম ছিল এই সেতুটি। হাজার হাজার মানুষ এই সেতু ব্যবহার করতেন।  তবে স্বস্তির বিষয় সেতু ভেঙে পড়ার ঘটনায় কেউ হতাহত হননি।  কিন্তু এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিহারের ফের ধসে পড়ল সেতু।  আর তাতে প্রশ্ন উঠছে, কি কার  গাফিলতির কারণে বারবার  সেতু দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক