কেনিয়ায় ভয়াবহ খরা, জলের অভাবে মৃত্যু কয়েকশো জিরাফের

সংবাদ সংস্থা আল জাজিরা সূত্রে খবর, কেনিয়ার উত্তরের বেশিরভাগ অংশে সেপ্টেম্বর থেকেই বৃষ্টির পরিমাণ মাত্রাতিরিক্ত হারে কমে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ খরার কবলে পড়েছে কেনিয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কেনিয়ার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে এই খরার কবলে পড়ে প্রায় প্রতিদিনই কয়েকশো বন্য প্রাণীর মৃত্যু হচ্ছে। জলের অভাবে প্রায় রোজই মারা যাচ্ছে জিরাফ, জেব্রার মতো একাধিক বন্য প্রাণী। সম্প্রতি কেনিয়ার উজিরের সাবুলি ওয়াইল্ডলাইফ কনজারভেন্সির ভিতর বেশ কয়েকটি জিরাফকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সেই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই ছবিতে দেখা গিয়েছে জিরাফগুলি খাদ্য ও জলের অভাবে দুর্বল হয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাতে লেখা হয়েছে, ‘ ওই জিরাফগুলি কাছাকাছি একটি শুকনো জলাশয় থেকে পান করার চেষ্টা করার সময় কাদায় আটকে পড়েছিল এবং তাতেই তাঁদের মৃত্যু হয়েছে।’ 

সংবাদ সংস্থা আল জাজিরা সূত্রে খবর, কেনিয়ার উত্তরের বেশিরভাগ অংশে সেপ্টেম্বর থেকেই বৃষ্টির পরিমাণ মাত্রাতিরিক্ত হারে কমে গিয়েছে।  ওই অঞ্চলগুলিতে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণের ৩০ শতাংশও হয়নি বলে খবর এবং মূলত এই কারণেই ওই অঞ্চলগুলিতে তীব্র খরা পরিস্থতির সৃষ্টি হয়েছে। এই সংবাদ সংস্থার সূত্রে খবর, বৃষ্টিপাতের অভাব কেনিয়ার ওই সমস্ত অঞ্চলের বন্যপ্রাণীদের উপর বিধ্বংসী প্রভাব ফেলেছে এবং খাদ্য ও জলের ঘাটতি ব্যাপক হারে বাড়িয়েছে। তার জেরেই প্রতিদিনই ওই সমস্ত এলাকায় হাজারে হাজারে প্রাণীর মৃত্যু হচ্ছে। 

অন্যদিকে ওই এলাকার বন্যপ্রাণীদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকেন যারা তাঁদের দাবি, জলের অভাব দূর করে গ্রহপালিত প্রাণীদের রক্ষা করার চেষ্টা করা হলেও বন্যপ্রাণীদের কোনওরকম সাহায্য করা হয়নি। তার জেরেই এত প্রাণীর অকালে মৃত্যু হয়েছে।  

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর