বউবাজারের পর সল্টলেকে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে খুন যুবক, ধৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: আবার গণপহারে মৃত্যুর ঘটনা ঘটল। মধ্য কলকাতার বউবাজারের পর এবার ঘটনাস্থল সল্টলেক।মোবাইল চুরির সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনা সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা(Electronics Complex P.S.) এলাকার পোলেনাইটে। মৃতের নাম প্রসেন মন্ডল (২২)। ঘটনাটি ঘটে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার পোলে নাইটে নির্জন রাস্তায়।পুলিশ সূত্রে খবর, শনিবার ভোর বেলায় করুণাময়ীর কাছে একটি বেসরকারি হাসপাতাল থেকে থানায় খবর যায় এক ব্যক্তি একটি যুবককে নিয়ে এসেছে মৃত অবস্থায় এবং যে নিয়ে এসেছে তাকে আটকে রেখেছে।

এরপর পুলিশ গিয়ে তাকে আটক করে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে জানতে পারে শনিবার ভোর বেলায় মোবাইল চুরির অভিযোগে মৃত যুবককে ওই অভিযুক্ত, তার ছেলে ও এক বন্ধু মারধর করে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি দুজনের খোঁজ পায় পুলিশ।তাদেরকে ও আটক করা হয়েছে।ধৃতদের মধ্যে একজন বাংলাদেশ এর বাসিন্দা বলে জানা যাচ্ছে।ধৃতরা হল তপন সরকার, হরসিত সরকার ও শ্রীদাম মন্ডল। বউবাজারে ছাত্রাবাসে মোবাইল চুরি ঘটনায় ইরশাদ আলম নামে বছর ৩৭ এর এক যুবককে পিটিয়ে খুন করা হয় শুক্রবার। ওই হোস্টেল থেকে মোবাইল চুরি হয়েছিল বৃহস্পতিবার। স্থানীয় মুচিপাড়া থানায়(Muchipara P.s.) মোবাইল চুরির ঘটনা জানিয়ে অভিযোগ দায়েরও হয়েছিল।

পুলিশ সূত্রে খবর শুক্রবার সকালে হোস্টেলের সামনে ফুটপাত থেকে ইরশাদকে ওই ছাত্র আবাসের ছাত্ররা টেনে হিজড়ে নিয়ে যায়। বউবাজারের(Bowbazar) একটি বিখ্যাত মিষ্টির দোকানের উল্টোদিকে হোস্টেলে তাকে আটকে রাখা হয়। অভিযোগ সেখানে তাকে নগ্ন করে মারধর করা হয়। এই ঘটনায় যে ১৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে তার মধ্যে কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রমাণ ছাত্ররা রয়েছেন। প্রত্যেকেই ওই উদয়ন হোস্টেলের আবাসিক। ধৃতদের শনিবার আদালতে পেশ করে পুলিশ। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সল্টলেকে কাক ভোরে ফের মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুনের ঘটনা ঘটল।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে