নিষেধাজ্ঞা ইস্যুতে আমেরিকাকে পাল্টা দিল চিন

বিশ্ব মানবাধিকার দিবসে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে চিনের শীতকালীন অলিম্পিক বয়কট করে আমেরিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব মানবাধিকার দিবসে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে চিনের শীতকালীন অলিম্পিক বয়কট করে আমেরিকা। এছাড়াও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে চিন, মায়ানমার, উত্তর কোরিয়া ও বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। আর বিরুদ্ধে গর্জে উঠেছে বেজিং। দ্রুত এই নিষেধাজ্ঞা তোলার দাভবি জানিয়ে পাল্টা আমেরিকার বিরুদ্ধে তোপ দেগেছে শি জিনপিং-এর সরকার।

চিনের তরফে আমেরিকাকে কড়া বার্তা দিয়ে বলা হয়েছে, দ্রুত এই সিদ্ধান্তের বদল ঘটাতে হবে নইলে পাল্টা ফল ভালো হবে না। চিনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আমেরিকার এই নিষেধাজ্ঞাকে নীতিভ্রষ্ট কাজ বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, আমরা যুক্তরাষ্ট্রকে দ্রুত এই ভুল সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে চিনের স্বার্থ ক্ষুন্ন করে অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে অনুরোধ জানাচ্ছি। আমেরিকা যদি বেপরোয়া আচরণ করে তাহলে এর পাল্টা জবাব দেবে চিনও। তিনি আরও জানিয়েছেন, বেজিং সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থ রক্ষার জন্য তার সংকল্পে অটল। তাই আমেরিকা পাল্টা চাল দিলে ফল ভুগতে হবে, হুঁশিয়ারি দিয়েছে বেজিং।

অর্থাৎ বিশ্বের দুই শক্তিধর দেশের মধ্যে ফের ঠাণ্ডা লড়াইয়ে চিন্তিত বাকি দেশগুলি। তবে চিনের এই গর্জন আচমকাই হয়নি। দক্ষিণ চীন সাগর, হংকং, তাইওয়ান ও জিনজিয়াং প্রদেশের ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরেই আমেরিকা ও চিনের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। যা চরম পর্যায়ে পৌঁছায় আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের গণতান্ত্রিক সম্মেলনে তাইওয়ানের আমন্ত্রণ জানানোকে কেন্দ্র করে। এখন এটাই দেখার চিনের হুঙ্কারের পাল্টা কী জবাব দেয় আমেরিকা।

 

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর