আমডাঙাতে গোষ্ঠী কোন্দলের জেরে সংঘর্ষ, আহত ১ তৃণমূল কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি,আমডাঙা: ফের গোষ্ঠী কোন্দলের জেরে মারামারি আমডাঙ্গাতে।রবিবার সকালে ঘটনাটি ঘটেছে আমডাঙা থানার খুড়িগাছির উত্তরপাড়া(Uttarpara) এলাকায়। আহত ১ তৃণমূল কর্মী। অভিযোগ তৃণমূল কর্মী আতাউল মণ্ডলকে মারধর করে আইজুল মণ্ডল, সাজিরুল মণ্ডল, খলিল মণ্ডল, জিয়াদ মণ্ডল ।হাতুড়ি লোহার রড ও বাঁশ দিয়ে মারধর করে। রবিবার সকালে আতাউল মণ্ডল বাড়ি বসে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। এসময় এলাকার তৃণমূলের একদল কর্মী হামলা করে তাঁর ওপর। হামলাকারীরা বিধায়ক রফিকার রহমানের ঘনিষ্ঠ বলে দাবি আহতের। বর্তমানে তাকে বারাসত হাসপাতালে(Barasat Hospital) আনা হয়েছে জন্য। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে,সরকারি খাল দখল করে চলছে অবৈধ নির্মাণ। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের(Swarupnagar) শাড়াপুলে নির্মাণ গ্রাম পঞ্চায়েতের নির্মাণ দক্ষিণ পূর্ব পাড়ার ঘটনা ।অভিযোগ দেবু গোলদার নামে ওই ব্যক্তি বাড়ির সামনে খালের উপর অবৈধ নির্মাণ তৈরী করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি খালের উপরে কংক্রিটের অবৈধ নির্মাণ তৈরী করেছেন। কলম ও পিলার তুলে ঘর তৈরি করছেন দেবু গোলদার। খবর পেয়ে ঘটনাস্থলে স্বরুপনগর থানার পুলিশ গিয়ে অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেয়। স্থানীয়দের দাবি স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্যর নির্দেশ মতোই এই অবৈধ নির্মাণ হচ্ছে। পঞ্চায়েত সদস্য অবশ্য এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে