উদয়পুরে সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হল হুগলির যুবকের, নিমতায় চলল গুলি…

Share:

নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর ও নিমতা: হুগলি থেকে বেড়াতে এসে উদয়পুর সমুদ্রের স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল এক বছর ৩০- র যুবকের।মৃত যুবকের নাম সৌভিক মল্লিক। বাড়ি হুগলিতে। রবিবার সকালে তালসারি এবং উদয়পুর বিচের(Udaypur Beach) মাঝামাঝি জায়গায় মৃতদেহ উদ্ধার করে উড়িষ্যার তালসারি মেরিন থানার পুলিশ। ময়না তদন্তের জন্য জলেশ্বর হাসপাতালে পাঠানো হয়। উড়িষ্যা পুলিশ সূত্রে জানা যায় ,১০ জন বন্ধুবান্ধব মিলে বেড়াতে এসে শনিবার বিকেল পাঁচটা নাগাদ উদয়পুর সৈকতে স্নানে নেমে তলিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপান করে সমুদ্রে স্নানে নেমে এমন বিপত্তি। এদিকে, উত্তর ২৪ পরগনা জেলার নিমতায় শুট আউট(ShootOut)। শনিবার রাতে উত্তর দমদম পুরসভার(North Dum Dum Municipality) ৩৪নম্বর ওয়ার্ড এর ফতুল্লাপুর এলাকায় ৫২ বছরের এক ব্যক্তিকে তার বাড়ির সামনেই তার এক প্রতিবেশী বচসা চলকালীন পেটে গুলি চালায়।

তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে(R G Kar hospital) ভর্তি করা হয়। ঘটনায় অভিযুক্ত ফারুক আহমেদকে অস্ত্রসহ গ্রেফতার করেছে নিমতা থানার পুলিশ। অন্যদিকে,সরকারি রাস্তার কাজে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে। ঘটনা নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের পুরোনো হালদার পাড়ার। এলাকাবাসির অভিযোগ ওই এলাকা গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জয় লাভ করে তারপর থেকে বিজেপির সদস্য কোনো রকম ভাবে সরকারি কাজে বাধা দেয় এমন কি ওই এলাকার বিজেপির বুথ সভাপতিও কাজ করতে বাধা দেয়। এবার সরকারি রাস্তা করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল ওই বুথ সভাপতির বিরুদ্ধে। এলাকাবাসীরা আরো জানান সিঙ্গাপুর পুরনো হালদারপাড়া প্রাইমারি স্কুলের পেছন দিক দিয়ে একটি রাস্তা রয়েছে। সেই রাস্তা সম্প্রসারণের জন্য পথশ্রী প্রকল্পে(Pathyashree Scheme) ৫০ সমিতির পক্ষ থেকে ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে। আর যখন রাস্তার কাজ শুরু করতে যাওয়া হয় তখন ওই বুথ সভাপতি দীনবন্ধু হালদার সেই রাস্তা করতে বাধা দেয় তবে এই রাস্তাটা খুব প্রয়োজনীয় তার কারণ রাস্তার ওপাশে প্রায় একশো থেকে দেড়শ বাড়ি বা পরিবার রয়েছে। যারা এই রাস্তা না হওয়ার কারণে বহুদিন ধরে বহু কষ্টে যাতায়াত করছিলেন।

কোন সময় রাস্তায় জল জমে যাওয়া, কোন রোগী অসুস্থ হয়ে পড়লে কোলে করে বড় রাস্তায় নিয়ে এসে তারপর তাকে চিকিৎসা করাতে নিয়ে যেতে হতো। এখন রাস্তা সম্প্রসারণ খুব প্রয়োজন তবে ওই বুথ সভাপতি দীনবন্ধু হালদার ডাক্তার জমি দখল করে নিজের জমির মধ্যে নিয়ে বেড়া দিয়ে দিয়েছে এবং রাস্তা করতে গেলে তিনি বাধা দিচ্ছেন এলাকাবাসী চাইছেন রাস্তার সঠিক মাপ করে রাস্তার সঠিক জায়গা বের করে রাস্তা যাতে চওড়া করা যায় অপরদিকে এই ঘটনায় দু পক্ষের প্রশাসা বাঁধলে অর্থাৎ এলাকাবাসী এবং বিজেপির ভূত সভাপতির মধ্যে শান্তিপুর থানার পুলিশ। এবং হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো তিনি জানান রাস্তার কাজে বাধা দেওয়ার কথা ওঠার পরই তার কাছে ফোন আছে তৎক্ষণাৎ তিনি ঘটনাস্থলে এসেছেন তবে এলাকাবাসী যেটা জানাচ্ছেন রাস্তা দখল করে রাখা হয়েছে সে বিষয়টা তা জানা নেই সঠিক মাফ করে আমিন এনে এই রাস্তা মাফ করিয়ে যাতে  যত তাড়াতাড়ি হোক সরকারি প্রকল্পের এই কাজ শুরু করে দেওয়া হবে।

অপরদিকে, পুলিশ প্রশাসন এখানে উপস্থিত আছে আশা করা যায় এই জমির মাপ হয়ে গেলে প্রশাসনের সহযোগিতায় এই রাস্তার কাজ অতি দ্রুত চালু হবে ।তবে বিজেপির বুথ সভাপতির দাবি তিনি রাস্তার কাজে বাধা দেননি। উপরন্ত তিনি রাস্তা করতেই দিয়েছেন এলাকাবাসীরা তৃণমূল আশ্রিত তাই তার ওপর মিথ্যে দোষারোপ চাপাচ্ছে। অপরদিকে বিজেপির মহিলা মোর্চার নেত্রী শিলা হালদার জানান, যেহেতু দীনবন্ধু হালদার বিজেপি করে আর এলাকার রাস্তার ওই ওপাশের বেশ কিছু পরিবার তৃণমূলের সঙ্গে যুক্ত এবং তারা ব্যবসায়িক স্বার্থসিদ্ধির জন্য রাস্তা বড় করছে তাই দীনবন্ধু হালদারের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে এবং মিথ্যে অভিযোগ দিচ্ছে। তৎসহ রাস্তা তৈরির টেন্ডার পাওয়া ইঞ্জিনিয়ারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তবে শান্তিপুর পুলিশ প্রশাসন তাদের ওপর আস্থা রেখেছে বিজেপি, যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনা যাই ঘটুক, সঠিক তদন্ত করে রাস্তা যাতে অতি দ্রুত সাধারণ মানুষের জন্য তৈরি করা যায়, সেদিকেই এখন মূল লক্ষ্য প্রশাসনের।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে