যোগী রাজ্যে বদলে গেল পরীক্ষার উত্তরপত্র!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের আবহে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। শুধু প্রশ্নপত্র ফাঁসই নয় এবার বদলে গেল পরীক্ষার উত্তরপত্র। ঘটনাটি ঘটেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে। ২০২২ সালের পিসিএস জে পরীক্ষায়  উঠছে এসে এই অনিয়মের  ঘটনা। আর এই অনিয়ম এলাহাবাদ হাইকোর্টে  স্বীকার করেছে কমিশন ( UPPSC)। অনিয়ম পরীক্ষার্থীদের ফলাফল ৩ আগস্টের মধ্যে প্রকাশিত হবে  বলে জানিয়ে দিয়েছে কমিশনের উপসচিব।  

শ্রাবণ পান্ডের অভিযোগের ভিত্তিতেই সামনে আসে পিসিএস জে পরীক্ষার  বেনিয়মের তথ্য। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি এসডি সিং এবং বিচারপতি আনিস কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে শ্রাবণ অভিযোগ দায়ের করে। এরপরেই   বিষয়টিকে গুরুতর  দিয়ে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে হলফনামা দাখিল করে আদালত । এরপরেই কমিশনের ডেপুটি সেক্রেটারি হলফনামায় স্বীকার করেছেন যে পরীক্ষায় বেনিয়ম  হয়েছে। প্রায় ৫০ জন পরীক্ষার্থীদের ফলাফলের বদল হয়েছে।

অভিযোগকারী ২০২২  সালে পিসিএস জে মেইন পরীক্ষা দেন। আর সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ৩০ অগাস্ট ২০২৩ সালে। আবেদনকারী  ইংরেজি পরীক্ষায়  ২০০ নম্বরের মধ্যে পান মাত্র ৪৭ নম্বর। এতে অসন্তুষ্ট হয়ে তিনি আরটিআই করেন। এরপরেই খাতা হাতে পেয়ে দেখেন উত্তরপত্রে হাতের লেখাটি তাঁর নয়। আর এই ঘটনার পরেই আদালতের দ্বারস্থ হন পরীক্ষার্থী শ্রাবণ পান্ডে। তবে কী করে এমন ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে আদালত ৩ আগস্টের মধ্যে কমিশনের জবাব তলব করেছে। 

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল