হাড়োয়ার বিদ্যাধরী নদীতে পূর্ণবয়স্ক কুমির, আতঙ্কিত মৎস্যজীবীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের খাস বালন্দা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রানীগাছির বিদ্যাধরী নদীর চরে কুমিরের(Cocodial) দেখা মিলল। প্রায় কুড়ি মিনিট ধরে নদীর পাড়ে কাদামাটি মাখা অবস্থায় কুমির বাবাজি অবস্থান করল। সেই সময় নদীতে জোয়ার থাকায় পাড়ে উঠে আসে। পাশে সুন্দরবনের জঙ্গল সেখান থেকে বেরিয়ে খাবারের সন্ধানে কুমির হয়তো ছোট নদীতে ঢুকে পড়েছে। কুমির দেখতে পেয়ে এলাকার মৎস্যজীবী থেকে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে ওঠে। পাশাপাশি এটাও শোনা যায় কি করে এই বিদ্যাধরী শাখা নদীতে কুমির ঢুকে পড়ল তাহলে কি দিক নির্ণয় করতে না পারার জন্য নদীতে ঢুকে পড়ল? না খাবারের সন্ধানে? রীতিমতো কুমির দেখা নিয়ে চর্চা শুরু হয়েছে হাড়োয়া গ্রাম ও শহর জুড়ে। খবর দেওয়া হয়েছে বনবিভাগে(Forest Department)।

রবিবার বনবিভাগ ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়ে গিয়েছে।এদিকে ,নদীর পাড়ে খেয়া ঘাটের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের ।হিঙ্গলগঞ্জের ” ডাসা “নদীর কুমিরমারি এলাকার ঘটনা ।এখানে কুমিরমারি খেয়াঘাটে একটি জেটিঘাট ছিল । কিন্তু বছর ৬ আগে জেটি ঘাটের মাঝখান দিয়ে ভেঙে জেটি থেকে ঘাট আলাদা হয়ে যায় । ফলে নৌকা থেকে মানুষের ওঠানামা খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ রোগী এখান থেকে পার করতে হয়। এছাড়াও বিভিন্ন কাজে প্রতি নিয়ত মানুষ যাতায়াত করে এই ঘাট দিয়ে । খেয়াঘাট না থাকায় প্রতি নিয়ত দুর্ঘটনা লেগেই আছে । বয়স্ক মানুষ , অসুস্থ রুগী , স্কুল পড়ুয়াদের যাতায়াতে যথেষ্ট সমস্যা হয় । নদীর পাড়ে মাটির উপর কিছু ইট বিছিয়ে যেমন তেমন করে প্রাণের ঝুঁকি নিয়ে দৈনন্দিন যাতায়াত করতে হয় হিঙ্গলগঞ্জ(Hingalganj) প্রত্যন্ত এলাকার কয়েকটি গ্রামের মানুষদের।

এলাকার মানুষ বহুবার পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ক সবাইকে জানিয়েছে। কিন্তু আজ ৬ বছর কেটে গেলেও কোন সূরাহা হয়নি। অগত্যা শনিবার এলাকার মানুষ নদীর ঘাটে বিক্ষোভ দেখাতে বাধ্য হল ।যদিও এই বিষয়ে ” রূপমারি ” পঞ্চায়েতের উপ প্রধান তপন কুমার মন্ডল সমস্যার কথা স্বীকার করে নিয়ে বলেন,সত্যি কুমির খেয়া ঘাটে খুবই সমস্যা । যেটি ভেঙে গেছে । মানুষের দুর্ভোগের শেষ নেই । প্রায়দিনি দুর্ঘটনা ঘটছে । আমি এর আগেও কয়েকবার জানিয়েছি কিন্তু কোন কাজ হয়নি। আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয়।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে