ধারের টাকা পরিশোধ করতে না পারায় অপহরণ করে মুক্তিপন সাড়ে ৩ লক্ষ টাকা দাবি,ধৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি,নববারাকপুর :৩৪ হাজার টাকা ধার নিয়ে পরিশোধ না করতে পারার জন্য মুক্তিপণ সাড়ে ৩ লাখ টাকা  দাবি। এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে আটকে রেখে বাড়িতে ফোন করে মুক্তিপণ চাওয়া হয় সাড়ে ৩ লক্ষ টাকা,আর তার সাথে চলে মারধর।পুলিশ সেই এলাকায় গেলে পুলিশকেও আটকে রাখার অভিযোগ। অবশেষে পুলিশের উদ্যোগেই অপহরণ হওয়া ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে এসে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।ঘটনাটি ঘটে উত্তর চব্বিশ পরগনা জেলার নিউ ব্যারাকপুর থানা(New Barrackpore P.S.) এলাকায়।পরিবার সূত্রে জানা যায়, নিউব্যারাকপুর ১৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কোদালিয়া তালপুকুর এর বাসিন্দা পূর্ণেন্দু ঘোষ।

বিরাটির এক ব্যক্তির থেকে ৩৪ হাজার এবং ১৫ হাজার টাকা ধার হিসাবে নেয়। যদিও ১৫ হাজার টাকা পরিশোধ করলেও ৩৪ হাজার টাকা দিতে না পারায় গত শনিবার দুপুরে বাড়ি থেকে তুলে নিয়ে যায় তিনজন বিরাটির নবনগরের বাসিন্দাকে।তারপরে বিরাটির(Birati) নবনগরের মাঠের পাশে এক বাড়িতে আটকে রেখে চলে মারধর।পরবর্তীতে পরিবারকে জানানো হয় সাড়ে তিন লাখ টাকা না দিলে পূর্ণেন্দু বাবুকে ছাড়া হবে না।পরিবার অবশেষে শনিবার মধ্য রাতে নিউব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত বৈদ্য’ র দারস্থ হন।তারপরেই ওসি নিমতা থানার সাথে যোগাযোগ করে পুলিশ বাহিনী পাঠায় বিরাটি নবনগরে আটক পূর্ণেন্দু বাবুকে উদ্বারে করতে ।

কিন্তু সেই পুলিশ ফোর্সকে আটকে রাখার চেষ্টা করে অভিযুক্তরা।অভিযোগ অভিযুক্তরা ফোন করে দলবল ডাকাডাকি শুরু করার পরিকল্পনা নিয়েছিলো।এই খবর শোনার পর নিউব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নির্দেশে তিন অভিযুক্ত রবীন্দ্রনাথ সাহা,দিলীপ চক্রবর্তী এবং তাপস চক্রবর্তীকে বিরাটীর নবনগর থেকে গ্রেফতার করে দ্রুত নিউব্যারাকপুর থানায় নিয়ে আসে।শনিবার মধ্যরাতে চলে এই অপারেশন, পাশাপাশি পূর্ণেন্দু ঘোষকেও(Purnendu Ghosh) উদ্ধার করে নিয়ে আসা হয় থানায়।রবিবার সকালে ধৃত তিন দুষ্কৃতীকে মেডিক্যাল করিয়ে ব্যারাকপুর আদালতে(Barrackpore Court) পেশ করা হয়। এই চক্রে আর কেউ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে