বালুরঘাটের রথতলার ঐতিহ্যবাহী ১২৭ বছরের প্রাচীন রথযাত্রার সূচনা

Share:

নিজস্ব প্রতিনিধি ,বালুরঘাট: ৭ জুলাই রবিবার দুপুরে চিরাচরিত নিয়ম মেনে বালুরঘাটের রথতলার ঐতিহ্যবাহী ১২৭ বছরের প্রাচীন রথযাত্রার রথ চকভবানী ঘোষ পাড়ার(Ghoshpara) ঘোষ বাড়িতে এসে পৌঁছালো। এখানে বিগ্রহ পূজা ও জগন্নাথ দেবের ভোগের পাশাপাশি জগন্নাথের মাসির বাড়ি থেকে ভক্তদের প্রসাদ বিতরনের পর আবার রথতলার(Rathtala) মাঠে গিয়ে জগন্নাথ মহাপ্রভু পৌছলে সেখানে রথেরমেলা শুরু হয়। ঘোষ বাড়ির অন্যতম সদস্য সুজয় ঘোষ (রাসু ঘোষ) জানিয়েছেন, চকভবানী রথতলার রথযাত্রার ঘোষপাড়ায় মাসির বাড়ি উৎসব আমাদের দিয়ে তৃতীয় পুরুষ চলছে।

আমাদের পূর্বপুরুষ লক্ষীনারায়ণ ঘোষ ও রামহরি ঘোষ এবং সেবাইত নীলকান্ত মুখার্জির সময় থেকে শুরু হয়েছে। আগে রথযাত্রার পর থেকে উল্টো রথ পর্যন্ত সাতদিনব্যাপী ঘোষ পাড়াতেই জগন্নাথ দেবের পূজার পাশাপাশি ভাগবত পাঠ কীর্তন ও ভক্তদের প্রসাদ বিতরণ করা হতো। এই রথযাত্রা উৎসবকে ঘিরে সাত দিন বহু মানুষের আনাগোনা শুরু হয়।

অন্যদিকে, নদিয়ার ভীমপুর(Vimpur) ঝড়পাড়ার রথযাত্রা এবছর ৫৪ বৎসরে পরল । এই রথযাত্রাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো । এখানকার রথ জেলার অন্যান্য রথের সাথে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে তুলেছে । এখন শুধু ভীমপুর নয় বিভিন্ন জায়গা থেকে রথযাত্রা দেখার জন্য প্রচুর মানুষের সমাগম হয়। এবছরও রথযাত্রাকে কেন্দ্র করে বহু ভক্ত সমাগম হয়েছে । পাশাপাশি বসেছে মেলা । এই ভীমপুর ঝড়পাড়া ও সিংহনগর পাড়াতে এখন কদিন বহু মানুষের আনাগোনা থাকবে । 

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে