কলকাতার ইসকনের জগন্নাথের রথ ক্রেন দিয়ে টেনে নিয়ে যাওয়া হল মাসির বাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার কলকাতার ইসকনের রথযাত্রায় ঘটল অঘটন। রবিবার তুমুল বৃষ্টির পর যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দড়ি টেনে রথের যাত্রা পথের শুভ সূচনা করেন সেই রথ কিছু দূর যাওয়ার পর জগন্নাথের রথ(Jagannath Rath) অর্থাৎ নন্দী ঘোষের স্টীয়ারিং ভেঙে যায়। এর ফলে রথ চালানো সম্ভব হয় না। অগত্যা কলকাতা পুলিশের সহযোগিতা নিয়ে আনা হয় ক্রেন। এরপর দক্ষিণ কলকাতার থেকে এক্সাইড মোড় হয়ে ক্রেন বেঁধে জগন্নাথের রথকে নিয়ে যাওয়া হয় পার্ক স্ট্রিটে মাসির বাড়ির মেলা প্রাঙ্গণে। তবে রথযাত্রার রীতি মেনে বলরম ও সুভদ্রা আগেই পৌঁছে গেছিলেন মাসির বাড়ি। সবার শেষে যান মহাপ্রভু জগন্নাথ। কিন্তু পথ মাঝে এই অঘটন ঘটে।

ইসকনের (Isckon)কলকাতার অন্যতম কর্তার রাধারমন দাস জানান, প্রভু জগন্নাথের ইচ্ছেতেই সবকিছু হয় বলে আমরা বিশ্বাস করি। তাই এবারের রথযাত্রা কেন দিয়ে সম্পন্ন হওয়া থেকে শুরু করে মহাপ্রভু জগন্নাথের মাসির বাড়ি পৌঁছানোর ঘটনা জগতের নাথের ইচ্ছা বলে তারা মনে করেন। ইসকনের রথের রুট ঠিক হয়েছিল হাঙ্গার ফোর্ট স্ট্রীট থেকে শরৎ বোস রোড, হাজরা মোড়, আশুতোষ মুখার্জী রোড হয়ে এক্সাইড মোড় দিয়ে পার্ক স্টিটে যাবে। কিন্তু ক্রেন দিয়ে রথ নিয়ে যাওয়ায় সেই রুট বদল করতে হয়।

হাঙ্গার ফোর্ট স্ট্রীট থেকে এক্সাইড মোড় দিয়ে রথ পার্ক স্ট্রিটের অস্থায়ী মেলা প্রাঙ্গণে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়। আপাতত পার্ক স্ট্রিটে মাসির বাড়ি মেলা প্রাঙ্গণে ১৬ জুলাই পর্যন্ত সেখানে থাকবেন মহাপ্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা। এরপর ওই দিন উল্টোরথে আবার তাদের ফিরিয়ে আনা হবে কলকাতার ইসকন মন্দিরে। তবে এর মধ্যেই জগন্নাথের রথের স্টিয়ারিং ঠিক করা হয়ে যাবে বলে কলকাতার ইসকন কর্তৃপক্ষ জানিয়েছেন। কিন্তু ক্রেন দিয়ে জগন্নাথের রথ টেনে নিয়ে যাওয়ার ঘটনা কলকাতার (Kolkata)মহানগরীতে এই প্রথম ঘটলো বলে মনে করছেন সকলে।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে